জনপদ

হাসপাতালে চোর সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

হাসপাতালে চোর সন্দেহে একজন ব্যক্তির পিটিয়ে হত্যার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে চোর সন্দেহে একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়, ঘটনাস্থলে পুলিশ ও হাসপাতালের কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাধারণ জনতাদের বিরুদ্ধে। প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ওই ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে একজনের মোবাইলফোন চুরি করার সময় ধরা পরে। এ সময় জনতা তাকে পিটাতে পিটাতে হাসপাতালের বাইরে নিয়ে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। এছাড়া মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:টাঙ্গাইল জেনারেল হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…