কিশোরগঞ্জে চোরের ছুরিকাঘাতে যুবক নিহত

A group of women and children, some wearing masks, gathered indoors, appearing distressed and engaged in conversation. Channel i News – চ্যানেল আই নিউজ
কিশোরগঞ্জের কটিয়াদীতে চোরের ছুরিকাঘাতে বাবলু মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক চোর নূরে আলমকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে কটিয়াদী পৌর এলাকার পুরাতন বাজারে এ ঘটনা ঘটে।
নিহত বাবলু মিয়া কটিয়াদী পশ্চিম পাড়া এলাকার মোতালীবের পুত্র। পুলিশের হাতে আটক ঘাতক চোর নূরে আলম একই এলাকার রইছ উদ্দিনের ছেলে।
জানা যায়, শনিবার ভোররাতে জেলার কটিয়াদী পৌরসভার পশ্চিম পাড়া এলাকায় বাবলু মিয়ার ঘরে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটে। তার ঘর থেকে নগদ ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় চোর। চোর তার ঘরে চুরি করার সময় বাবলুর ৮ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ এক চোরকে চিনেতে পারে। পরে এ ঘটনা সকালে বাবার কাছে বলে যে রাতে তাদের ঘরে চুরি করতে এসেছিল তাদের পাশের বাড়ির নূরে আলম। বাবুল সকালে এ ঘটনায় স্থানীয় কমিশনার ও এলাকাবাসীকে জানিয়ে বাড়ি ফেরার পথে পৌর এলাকার পুরাতন বাজার এলাকায় আসলে নূরে আলম তার পথরোধ করে বাজারের নামায় নিয়ে যায়। সেখানে বাবলুকে ছুরিকাঘাত করে চোর নূরে আলম।
গুরুতর আহত আবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।





