আন্তর্জাতিক

স্ত্রীর সাথে ঝগড়া এড়াতে গিয়ে ২১ তলা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

স্ত্রীর সাথে ঝগড়া এড়াতে গিয়ে ২১ তলা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টা করতে গিয়ে ২১ তলা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৩১ বছর বয়সী ওই ব্যক্তির নাম হর্ষিত লাভানিয়া।

বুধবার ১৪ অক্টোবর তথ্য জানিয়েছে এনডিটিভি। চলতি সপ্তাহের শুরুতে গ্রেটার নয়ডার সেঞ্চুরিয়ন পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটিতে এ ঘটনা ঘটে।

২০২৪ সালে বিয়ে করেন হর্ষিত। দাম্পত্য কলহের জেরে গত ছয় মাস ধরে স্ত্রীর সঙ্গে আলাদা থাকছিলেন তিনি। ভাড়া করা ফ্ল্যাটে একাই থাকতেন হর্ষিত।

পুলিশ জানায়, ঘটনার দিন হর্ষিতের স্ত্রী তার ফ্ল্যাটে গিয়ে দরজায় কড়া নাড়েন। তবে স্ত্রীর সঙ্গে আবারও তর্ক হতে পারে, এমন আশঙ্কায় তিনি দরজা খুলতে চাননি। স্ত্রী তাকে ডেকে কথা বলার চেষ্টা করলেও সাড়া দেননি হর্ষিত। পরে নিরাপত্তাকর্মীদের ডেকে দরজা খোলার ব্যবস্থা করেন তার স্ত্রী।

এ সময় বারান্দা দিয়ে নিচের তলায় যাওয়ার চেষ্টা করেন হর্ষিত। কিন্তু পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। আবাসিক কমপ্লেক্সের বাসিন্দারা তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হর্ষিতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে চলমান বিরোধের কারণে তিনি মানসিক চাপে ছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে হর্ষিতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আবাসিক কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখছে পুলিশ।

বিষয়:২১ তলা এক ব্যক্তির মৃত্যু স্ত্রীর সঙ্গে ঝগড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…