চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের জন্য ম্যাচটি ‘বিশেষ’ বললেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ০৪, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ড। মাঠে নামলেই গোল করা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন নরওয়েজিয়ান তারকা। অবিশ্বাস্য সেই ছন্দে আবারও পেয়েছেন জালের দেখা, গড়েছেন প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। এমন দিনটি হালান্ডার জন্য বিশেষ বলেছেন সিটি বস পেপ গার্দিওলা। আর স্মরণীয় রাতে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়েছে গার্দিওলার দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে ঘরের মাঠে ওয়েস্টহ্যামের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে ম্যানসিটি। প্রথমার্ধে কোনো গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে নাথান আকের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। পরে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। শেষদিকে তৃতীয় গোলটি করেন ফিল ফোডেন।

প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ ৩৫ গোল করার রেকর্ড গড়লেন হালান্ড। ভেঙে দিয়েছেন অ্যান্ডি কোল ও অ্যালান শিয়েরারের ৩৪ গোলের রেকর্ড। যদিও সেসময় ৪২টি ম্যাচ হতো এক মৌসুমে, এখন হয় ৩৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ম্যানসিটির হয়ে ৪৫ ম্যাচে ৫১টি গোল হয়ে গেল ২২ বর্ষী তারকার।

চলতি মৌসুমে ৩৩টি ম্যাচ খেলা ম্যানসিটির আরও বাকি আছে পাঁচ ম্যাচ। ম্যাচগুলোতে হালান্ডের সুযোগ থাকছে নিজেকে আরও উঁচুতে নেয়ার।

ম্যাচের পর হালান্ডের রেকর্ড প্রসঙ্গে পেপ গার্দিওলা বলেছেন, ‘মনে করি সে এটার প্রাপ্য, এমনকি দলের সবাই এই অর্জনের অংশীদার। কারণ বাকিদের ছাড়া এই কীর্তি গড়া সম্ভব হতো না। আমরা অনেক উচ্ছ্বসিত, তার সঙ্গে শুধু খেলতে পেরে নয়, তাকে দলে পেয়ে সবাই অনেক খুশি। অবশ্যই এই রেকর্ডটি খুব শিগগিরই বা অদূর ভবিষ্যতে সে নিজেই ভেঙে দেবে। আশা করে নিয়মিত সে জালের দেখা পাবে।’

দারুণ এই অর্জনের পর ম্যাচ শেষে মাঠ ছেড়ে যাওয়ার সময় গার্ড অব অনার দেয়া হয় হালান্ডকে। কোচসহ দলের সকল স্টাফ ও খেলোয়াড়রা জানান অভিনন্দন।

Reneta

৫২ বর্ষী কোচ আরও বলেছেন, ‘অবশ্যই, যখন কোনো বিশেষ উপলক্ষ থাকে তখন আমাদেরকেও দেখাতে হয় যে এটি কতটা বিশেষ। আজ দিনটি ছিল আর্লিংয়ের। অ্যান্ডি কোল এবং অ্যালান শিয়েরারের মতো দুর্দান্তদের সে আজ অতিক্রম করেছে। তারা অবিশ্বাস্য শীর্ষ স্ট্রাইকার ছিলেন, তাই আজকের ম্যাচটি তার জন্য বিশেষ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT