চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির ট্রেবল স্বপ্নের দ্বিতীয় শিরোপা জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ০৩, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর  ‘এফএ কাপ’ শিরোপাও আসল ম্যানসিটির ঘরে। মৌসুমে সিটিজেনদের দ্বিতীয় শিরোপা ধরা দিল ওয়েম্বলি স্টেডিয়ামে। গুন্দোয়ানের জোড়া গোলে ফাইনাল মহারণে ২-১ ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সপ্তমবার ‘এফএ কাপ’ চ্যাম্পিয়ন হল গার্দিওলার দল।

লন্ডনে ম্যানচেস্টার ডার্বিতে সিটিজেনদের গোল দুটি করেছেন গুন্দোয়ান। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেছেন ব্রুনো ফার্নান্দেজ। জয়ে ট্রেবল স্বপ্ন থেকে আর মাত্র এক জয় দূরে ম্যানসিটি। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলে প্রিমিয়ার লিগের দ্বিতীয় দল হিসেবে পাবে ট্রেবল জয়ের স্বাদ। একমাত্র ক্লাব হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড আছে কেবল ম্যানচেস্টার ইউনাইটেডের।

ওয়েম্বলিতে ম্যাচ শুরুর প্রথম মিনিটেই লিড পায় সিটি। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সিটিজেনদের এগিয়ে নেন গুন্দোয়ান। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৩৩ মিনিটে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। পেনাল্টি থেকে গোল আদায় করেন ব্রুনো ফার্নান্দেজ। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দ্বিতীয় গোলের দেখা পায় গার্দিওলার দল। ৫১ মিনিটে ফের ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে পরাস্ত করেন ইউনাইটেড গোলরক্ষককে। এরপর দুই দলই গোল আদায়ের চেস্টা করে। যদিও বল দখলের দাপট ছিল ম্যানসিটির। তবে গোল আদায়ে ব্যর্থ হয় দুই দলই। শেষ অবধি ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে সিটিজেন বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফএ কাপগার্দিওলাগুন্দোয়ানব্রুনোম্যানচেস্টার ইউনাইটেডম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬

জোড়া গোলে মেসির রেকর্ড, দারুণ জয় মিয়ামির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT