চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুন্ডোয়ানের জোড়া গোলে শিরোপার দৌড়ে এগিয়ে সিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ০৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

শিরোপার দৌড়ে আর্সেনালকে কয়েকদিন আগেই টপকায় ম্যানচেস্টার সিটি। মিকেল আর্তেতার দল থেকে এক ম্যাচ কম খেলেছিল পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে ছিল বাকী থাকা ম্যাচটি। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দুর্দান্ত ছিলেন গুন্ডোয়ান। পেনাল্টি মিস না করলে পেতেন হ্যাটট্রিকের দেখা। তার জোড়া গোলেই লিডস ইউনাইটেডকে হারিয়েছে ২-১ গোলে।

ইতিহাদ স্টেডিয়ামে সিটির জয়ের রাতে লিডসের একমাত্র গোলটি করেছেন রদ্রিগো। এ জয়ে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের জায়গা শক্ত করলো ম্যানসিটি। সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট কমে দুইয়ে আর্সেনাল। অন্যদিকে ৩৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৭তে লিডস ইউনাইটেড।

ঘরের মাঠে লিডস ইউনাইটেডকে পাত্তাই দেয়নি সিটিজেনরা। বল দখলের ব্যবধান ছিল চোখে লাগার মত। ম্যাচজুড়ে মাত্র ১৯ শতাংশ সময় বল পেয়েছিল অতিথিদল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি খেলোয়াড়রা। ১৯ মিনিটে মিলে গোলের দেখা। রিয়াদ মাহরেজের পাস থেকে বল জালে পাঠান গুন্ডোয়ান।

২৭ মিনিটে জোড়া গোলের দেখা পান জার্মান মিডফিল্ডার। এবারও গোল বানিয়ে দেন মাহরেজ। বিরতির আগে আরও বেশ কয়েকবার আক্রমণে যায় সিটিজেনরা। তবে গোলের দেখা না পেয়ে ২-০ গোলে এগিয়ে থেকে যায় বিরতিতে।

বিরতির পর ৫৩ মিনিটে গোলের সুযোগ পান আর্লিং হালান্ড। হুলিয়ান আলভারেজের বাড়ানো বলকে গোলে রূপান্তর করতে ব্যর্থ হন নরওয়ে তারকা। এক মিনিট পরেই চোট পান সদ্য ইনজুরি কাটিয়ে ফেরা নাথান আকে। চোট গুরুতর হওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে।

এরপর লিডস প্রান্তে ক্রমাগত আক্রমণ করে সিটি। কিন্তু গোল আদায়ে ব্যর্থ হন তারা। ৮৩ মিনিটে অতিথিদের ডি বক্সে ফাউলের শিকার হন ফোডেন। হ্যাটট্রিক পূর্ণ করার জন্য পেনাল্টি নেন গুন্ডোয়ান। তবে ব্যর্থ হন তাতে।

Reneta

দুই মিনিট পরেই ব্যবধান কমান রদ্রিগো। বক্সের মধ্যখান থেকে বাঁ পায়ের শটে আদায় করেন গোল। এরপর আর গোলের দেখা মেলেনি কোনো দলের। ফলে ম্যাচ শেষ হয় সিটির ২-১ গোলে জয়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্সেনালআলভারেজগুন্ডোয়ানপ্রিমিয়ার লিগমাহরেজম্যানচেস্টার সিটিম্যানসিটিরদ্রিগোলিড স্পোর্টসলিডস ইউনাইটেডহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT