চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যানফিল্ডে ম্যানসিটিকে নাস্তানাবুদ করে জিতল লিভারপুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে টিকে থাকার দৌড়ে আরেকবার নাস্তানাবুদ হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, এবার লিভারপুলের কাছে। প্রথমার্ধে কোডি গ্যাপকো ও দ্বিতীয়ার্ধে মোহাম্মেদ সালাহর পেনাল্টিতে ২-০ গোলের জয় পেয়েছে অলরেডরা। জয়ে দুইয়ের আর্সেনাল থেকে ৯ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে সিটিকে পেয়ে আক্রমণের পসরা সাজিয়েছিল লিভারপুল। এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি অলরেডরা, ১২ মিনিটে রাইট উইং থেকে সালাহর লম্বা ক্রসে লেফট উইংয়ে গোল করেন কোডি গ্যাপকো। ম্যাচের প্রথম ১৫ মিনিট লিভারপুলের সামনে ম্যানসিটিকে খুঁজে পাওয়া যায়নি।

প্রথমার্ধে গার্দিওলার শিষ্যদের পাত্তাই দেয়নি লিভারপুল। এসময় তারা ১০ শট নিলে বিপরীতে মাত্র একটি শট নিতে পারেন ফোডেন-হালান্ডরা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল আর্নে স্লটের শিষ্যরা। পুরো ম্যাচে সিটি গোলমুখে শট নিতে পেরেছে মাত্র দুটি, বিপরীতে লিভারপুল নিয়েছে সাতটি শট।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য দারুণ চেষ্টা করে ম্যানসিটি, তবে লিভারপুলের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৭৮ মিনিটে গোলকিপার স্টেফান ওর্তেগার ভুলের পর পেনাল্টি থেকে গোল আনেন সালাহ। ৮২ মিনিটে ভার্জিল ফন ডাইকের ভুলে গোলকিপারকে একা পেয়েও কিছু করতে পারেননি বদলি নামা কেভিন ডি ব্রুইন।

প্রিমিয়ার লিগে টানা চার হারসহ সবশেষ সাত ম্যাচের ছয়টিতে হারল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্দের বিপক্ষে ৩ গোলে এগিয়ে থেকেও ড্র করেছিল দলটি।

ম্যানসিটির বিপক্ষে জয়ে টেবিলে অবস্থান আরও পোক্ত করল লিভারপুল। ১৩ ম্যাচে ১১ জয়, এক ড্র ও এক হারে ৩৪ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান শীর্ষে। সমান ম্যাচে ছয় জয় ও চার হারে ২৩ পয়েন্টে টেবিলের পাঁচে গার্দিওলার শিষ্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনফিল্ডইপিএলগার্দিওলাগ্যাপকোম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুলস্লট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT