চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির তিনে তিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শুরুর দিকে খুব একটা আলো ছড়াতে পারেননি আর্লিং হালান্ড। পেনাল্টি মিসের পাশাপাশি একের পর এক সুযোগ হাতছাড়া করে ছিলেন মন্থর। অবশ্য ঘুরে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটিকে লিড এনে দেন নরওয়ে তারকা। শেফিল্ড সমতায় ফেরায় পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল সিটির। শেষ মুহুর্তে গোল করে সিটিজেনদের তিন পয়েন্ট আদায় করে নেন রদ্রি।

রোববার শেফিল্ড ইউনাইটেডের মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। শিরোপা ধরে রাখার অভিযানে চলতি মৌসুমে প্রথম তিন ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিলো জায়ান্ট ক্লাবটি। ২০১৬-১৭ মৌসুমের পর প্রথমবার প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচে জয়ের স্বাদ পেল সিটিজেন বাহিনী। পিঠে অস্ত্রোপচারের কারণে এদিন ডাগআউটে ছিলেন না কোচ পেপ গার্দিওলা।

ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল সিটির। ম্যাচের শুরু থেকেই মেলে গোল আদায়ের সুযোগ। হালান্ড বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার কারণে মেলেনি জালের দেখা। ২০ মিনিটে শেফিল্ডের জালে বল পাঠান নাথান আকে। অফসাইডে গোলবঞ্চিত হয় অতিথি দল।

৩৭ মিনিটে পেনাল্টি পায় সিটি। জুলিয়ান আলভারেজের বাড়ানো ক্রসে বক্সে শেফিল্ড ডিফেন্ডার জন ইগানের হাতে বল লাগে। পেনাল্টিতে গোল আদায়ে ব্যর্থ হন হালান্ড। গোলবারে বল মারেন তারকা ফরোয়ার্ড। পরে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আরেকবার সিটিজেনদের হতাশ করেন হালান্ড। গোলপোস্টের কাছে থেকে শট নিয়েও লক্ষ্য ঠিক রাখতে পারেননি। পোস্ট ঘেঁষে বের হয়ে যায় বল। ৬৩ মিনিটে আর সুযোগ হাতছাড়া করেননি হালান্ড। জ্যাক গ্রিলিশের দারুণ ক্রসে লাফিয়ে হেডে বল জালে পাঠান।

৭১তম মিনিটে আবার শেফিল্ডের জালে বল পাঠান হালান্ড। অফসাইডের কারণে বাতিল হয়। ৮৫ মিনিটে সমতায় ফেরে শেফিল্ড। বক্সের ভেতর থেকে কোণাকুণি শটে গোল করেন জেডেন বোগলে।

Reneta

তিন মিনিট পর অবশ্য লিড পুনরুদ্ধার করে সিটি। বক্সে জটলার ভেতর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন রদ্রি। আসে জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভারেজগ্রিলিশপ্রিমিয়ার লিগম্যানসিটিরদ্রিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT