চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপকারী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান মিজানকে জ‍্যাকসন হাইটস থেকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।

জন এফ কেনেডি-জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যাওয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের পিঠে ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগ কর্মী ও সমর্থকরা।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, পিঠে ভাঙা ডিম নিয়ে হাঁটছেন আখতার। ওই সময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘আপারে কিছু কইয়েন না। আখতাররে দ্যান।’ ওই বক্তব্যের পর কালো টুপি ও কালো শার্ট পরা একজন ডিম দেখিয়ে আখতারের পিঠের দিকে ছুড়ে মারেন। ডিমটি ভেঙে আখতারের কোটে ছড়িয়ে পড়ে। সে সময় পাশ থেকে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।

ঘটনার সময় নেভি ব্লু জার্সি ও কালো রঙের সোয়েটার পরা দুই ব্যক্তি আখতারকে সরিয়ে নিয়ে দ্রুত সামনের দিকে হাঁটেন।আরেকটি ফুটেজে আখতারকে ‘রাজাকার’ বলে মুহুর্মুহু গালি দেন একজন। এনসিপি নেতার মাথায় ডিম ছুড়তে বলেন আরেকজন। পরে কয়েকজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। তাদের একজনকে ‘আখতার ইজ অ্যা টেররিস্ট’ স্লোগান দিতেও দেখা যায়।

ওই সময় আখতারের সামনে ছিলেন ড. ইউনূসের আরেক সফরসঙ্গী এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।আখতারকে লক্ষ্য করে দুটি ডিম ছোড়া হয়, তবে তার সঙ্গে থাকা তাসনিম জারার ওপর হামলা করেননি তারা।

ট্যাগ: আখতার হোসেনএনসিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি ১, ২০২৬

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

ফেব্রুয়ারি ১, ২০২৬

সাতে সাত জয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

ফেব্রুয়ারি ১, ২০২৬

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রনালয়

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের হামলা

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT