চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
১১:২৮ পূর্বাহ্ণ ৩১, মে ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

 এ উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে রাজধানী মালের আমাদের হোটেলে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি শাহ আলম ও মো. ফারুক হোসেন, মোক্তার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ এবং দেশের উন্নয়নে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার হিসেবে জিয়াউর রহমানের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

অনুষ্ঠানে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ মদিনা জামাতের আহ্বায়ক আলামিন।

Reneta

এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জামালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়া তিলাফুশি দ্বীপসহ মালদ্বীপের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে তার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪৫তম শাহাদাত বার্ষিকীমালদ্বীপশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT