আন্তর্জাতিক

মালদ্বীপে ভারতবিরোধী প্রেসিডেন্ট নির্বাচিত

মালদ্বীপে নতুন প্রেসিডেন্টের ছবি, তিনি হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের ছবি, তিনি একটি সভায় বসে আছেন, পেছনে মালদ্বীপের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে হারিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী দলীয় নেতা মোহাম্মদ মুইজ্জো।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রানঅফ নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুইজ্জো।

মোহাম্মদ মুইজ্জো নির্বাচনের আগে বলেছিলেন, যদি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে মালদ্বীপে মোতায়েনকৃত স্বল্পসংখ্যক ভারতীয় সেনাকে বের করে দেবেন এবং মালদ্বীপকে ভারতের প্রভাব থেকে মুক্ত করবেন। সেই থেকে তার নাম পড়ে যায় ভারত বিরোধী নেতা।

গত ৯ সেপ্টেম্বর প্রথম ধাপের নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এ নির্বাচন রানঅফে গড়ায়।

নির্বাচনে ৫৬৮টি ব্যালটে ভোট গণনা শেষে দেখা গেছে, মোহাম্মদ মুইজ্জো পেয়েছেন ৫৩ দশমিক ৭৩ শতাংশ ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট।

মোহাম্মদ মুইজ্জোর রাজনৈতিক দল প্রোগ্রেসিভি পার্টি অব দ্য মালদ্বীপ (পিপিএম) নেতৃত্বাধীন জোট এর আগে ২০১৩-২০১৮ সাল পর্যন্ত মালদ্বীপের ক্ষমতায় ছিল।

তখন চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিল মালদ্বীপ। এমনকি ওই সময় চীনের রোড অ্যান্ড বেল্ট ইনেশিয়েটিভে যোগ দিয়েছিল দেশটি এবং বড় অবকাঠামো নির্মাণের জন্য বেইজিংয়ের কাছ থেকে বিপুল ঋণ আদায় করে নিয়েছিল।

 

বিষয়:প্রেসিডেন্ট নির্বাচন মালদ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…