চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মাসেই নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
মালদ্বীপের সমুদ্রের মধ্যে ছোট দ্বীপের দৃশ্য, শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: চলতি মাসেই নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ। অনুমোদিত হয়েছে প্রেসিডেন্ট কর্তৃক দেশটির কর্মসংস্থান আইনের অষ্টম সংশোধনী। দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতির সংশোধনে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু দেশটির কর্মসংস্থান আইনের অষ্টম সংশোধনীর অনুমোদন দিয়েছেন। নবগঠিত মন্ত্রিসভা কমিটি যাচাই বাছাই করে নিয়ম মেনে কর্মী নিয়োগ দিবে বলে সংশোধনীতে উল্লেখ করা আছে। এতে কর্মসংস্থান আইনের সংশোধনীয় খসড়া তৈরির তারিখ থেকে তিন মাসের মধ্যে সরকারি গেজেট প্রকাশ করে নতুন কর্মী নিয়োগের কথা বলা হয়েছে।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ বলেন, নতুনভাবে যারা মালদ্বীপে কাজ করতে আসবেন অবশ্যই তারা সঠিকভাবে যাচাই-বাছাই করে কোম্পানি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে এবং যে ভিসা নিয়ে আসবেন সেটি যাচাই করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ক্লিয়ারেন্স নিয়ে আসবেন।

গত ডিসেম্বর মাসে ভিসা চালুর তিন মাস পরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে মালদ্বীপ। বাংলাদেশি কর্মীরা মালদ্বীপে কাজ করতে আগ্রহী হলেও দেশটির সরকারের নির্ধারিত কোটা পদ্ধতি বাধা হয়ে দাঁড়ায়। এবার কোটা পদ্ধতির পরিবর্তে নতুন নিয়মে বৈধ উপায়ে কর্মী নেবে দেশটি। থাকছেনা কোন নির্দিষ্ট সংখ্যার বাঁধা-ধরা নিয়ম।

এছাড়া বেতনের অনিয়মের পাশাপাশি মালদ্বীপের কোম্পানিগুলো যেকোন অবৈধ পন্থার সাহায্য নিলেই গুনতে হবে পঞ্চাশ হাজার রুফিয়া জরিমানা। আইন অমান্যকারী প্রতিষ্ঠান নতুন করে কর্মী নিয়োগ দিতে পারবে না। ফলে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা।

ট্যাগ: কর্মী নিয়োগমালদ্বীপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নরওয়ের জেতা ম্যাচে চোটে পড়েছেন অধিনায়ক ওডেগার্ড

পরবর্তী

আর্জেন্টিনার জার্সিতে মেসির ফেরা নিয়ে যা বলছেন স্কালোনি

পরবর্তী
মেসি ও স্কালোনি আর্জেন্টিনার জার্সিতে একে অপরকে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার জার্সিতে মেসির ফেরা নিয়ে যা বলছেন স্কালোনি

প্রিয়াঙ্কা ও তার বন্ধুদের সঙ্গে একত্রে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমা হায়েক, কিম, নাওমিদের সঙ্গে এক ফ্রেমে প্রিয়াঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT