চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী

এস কে রাসেল এস কে রাসেল
১০:৫৭ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

এবার প্রেমের টানে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ছুটে এসেছেন লাইলা মিয়া আব্দুল্লাহ (২১) নামের মালয়েশিয়ান এক তরুণী। পরে স্থানীয় আদনান রকি জেবানের (২৬) সাথে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। দলবেঁধে মানুষ আসছেন মালয়েশিয়ান ওই তরুণীকে দেখতে।

শনিবার (৭ অক্টোবর) রাতে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

জানা যায়, ৫ বছর আগে চাকরির জন্য মালয়েশিয়া পাড়ি জমান দামপাড়া ইউনিয়নের গয়ালহাটি গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে আদনান রকি জেবান। এক মাস আগে মালয়েশিয়া থেকে ফিরে আসেন আদনান। সেখানে থাকাকালীন লায়লার সাথে সাত মাসের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে আদনান রকির।

গত ২৭ সেপ্টেম্বর লায়লা তার বড় বোনকে নিয়ে আদনানের বাড়িতে আসেন। পরে লায়লাকে আদনানের বাড়িতে রেখে তার বোন মালয়েশিয়ায় ফিরে যান। গতকাল শুক্রবার আদনানের বাড়িতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

আদনান রকি জোহান জানান, আমি ৫ বছর আগে মালয়েশিয়া যাই। বর্তমানে আমি সেখানে ব্যবসা করছি। এক মাস আগে আমি বাড়িতে বেড়াতে আসি। পরে গত ২৭ সেপ্টেম্বর লায়লা তার বড় বোনকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসেন। গতকাল শুক্রবার আমাদের বিয়ে হয়। আমাদের দেশ দেখে তার ভালো লেগেছে বলেও জানান লায়লা।

Reneta

দামপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ বলেন, আদনান রকি মালয়েশিয়া চাকরি করতেন। চাকরির সুবাদে লায়লা’র সাথে পরিচয় প্রেমে রূপ নেয়। শুক্রবার বিকেলে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। এতে এলাকার মানুষ দল বেধে আদনানের বাড়িতে বিদেশি বউ দেখতে ছুটে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত প্রেমপ্রেমের গল্পপ্রেমের টানে নিকলীতে মালয়েশিয়ান তরুণীবাংলাদেশ-মালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT