চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ হাজার ৯৭০ কর্মীকে সুখবর দিলো মালয়েশিয়া হাইকমিশন

পান্না আক্তারপান্না আক্তার
৬:৪২ অপরাহ্ন ০৯, আগস্ট ২০২৫
ডিজিটাল শর্ট, ভিডিও নিউজ, মাল্টিমিডিয়া
A A

গত বছরের মে মাসের মধ্যে বাংলাদেশ থেকে যেতে না পারা কর্মীদের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।  কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। ১ আগস্ট মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। খবরটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে আনন্দের; বিশেষ করে যেসব কর্মী জনশক্তি এজেন্সিকে লাখ লাখ টাকা দিয়েও ভিসা জটিলতার কারণে যেতে পারেননি।

 

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ৩১ মের মধ্যে যাঁরা মালয়েশিয়ায় আসতে পারেননি, তাঁদের মধ্য থেকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে। মালয়েশিয়া সরকার নির্মাণ ও পর্যটন খাতে এসব কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এ জন্য সংশ্লিষ্ট কর্মীদের বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। যেমন পর্যটন খাতের কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার চাহিদাপত্র সত্যায়নের জন্য সংযুক্ত চেকলিস্ট অনুযায়ী সব তথ্য দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের অনলাইন পোর্টালে দাখিল করতে হবে। আর নির্মাণ খাতের কর্মীদের সব আবেদন দেশটির কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বেরহাদের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য এফডব্লিউসিএমএসের পোর্টালে দাখিল করতে হবে।

 

উল্লেখ্য, গত বছর সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত ছাড়পত্র নিয়েও মালয়েশিয়ায় যেতে পারেননি ১৬ হাজার ৯৭০ কর্মী। তাঁদের একাংশ উড়োজাহাজের টিকিট সংগ্রহ করতে পারেননি। আরেকটি অংশ মালয়েশিয়া থেকে নিয়োগকর্তার চূড়ান্ত সম্মতি পাননি। মালয়েশিয়ায় ৯ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করেন, যা সেখানকার একক বিদেশি শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ। তবে সেখানে যেসব শ্রমিক যান, তাঁদের একাংশ প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি পান না, অনেকে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হন। বিষয়টি জাতিসংঘেরও নজরে এসেছে। ভবিষ্যতে এ রকম পরিস্থিতি যাতে না হয়, সে জন্য দুই দেশকেই একযোগে কাজ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালয়েশিয়া হাইকমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT