চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ২৭ বছর বয়সেই নিজেকে শেষ করলেন এই অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৬
বিনোদন
A A

মাত্র ২৭ বছর বয়সেই চলে গেলেন মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেতা হরি মুরালি। লাল জোসের ‘রসিকন’ ছবিতে সেই মিষ্টি সংলাপ আর দুষ্টুমি ভরা অভিনয় আজও দর্শকদের চোখে ভাসে। কিন্তু বাস্তবের পর্দা নামল বড় অকালে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে পৈয়ানুরের বাড়িতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি আত্মহত্যার ঘটনা।

থিয়েটার শিল্পী কে এ মুরালি এবং প্রসন্নার পুত্র হরির রক্তেই ছিল অভিনয়। ছোটবেলায় টিভি সিরিয়াল দিয়ে কাজ শুরু করলেও পরিচালক লাল জোসের ‘রসিকন’ ছবির হাত ধরে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। মামুট্টির ‘অন্নন থাম্পি’, ‘পট্টনাথিল ভূতম’, মোহনলালের ‘মাদাম্বি’, ‘ডন’, ‘টু হরিহর নগর’-এর মতো প্রায় ৫০টি ছবিতে তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।

Banglabid

বড় হওয়ার পর হরি অভিনয় জগত থেকে কিছুটা দূরত্ব তৈরি করেছিলেন। তবে তিনি সিনেমা জগত ছাড়েননি। পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ভিএফএক্স (VFX) এডিটিংকে। একজন দক্ষ ভিএফএক্স আর্টিস্ট হিসেবে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিতি তৈরি করছিলেন। বেঙ্গালুরু থেকে ভিজ্যুয়াল এফেক্টস এবং অ্যানিমেশনের ওপর বিএসসি করার পর তিনি এর্নাকুলামের একটি নামী সংস্থায় ভিএফএক্স আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন। মালায়ালাম সিনেমার অনেক প্রজেক্টেই তার সৃজনশীল ছোঁয়া ছিল।

খুব অল্প বয়স থেকেই ক্যামেরার সামনে দাপিয়ে অভিনয় করেছেন হরি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, হরির বাবা কে এ মুরালি মালায়লাম থিয়েটারের এক পরিচিত মুখ। হরির কাকা বাবু আন্নুরও ইন্ডাস্ট্রির এক দক্ষ অভিনেতা (যাকে ‘ওরু ইন্ডিয়ান প্রণয় কথা’ ছবিতে ফাহাদ ফাসিলের বাবার চরিত্রে দেখা গিয়েছিল)। এমন একটি শিল্পী পরিবার থেকে আসা এক প্রতিভাবান যুবকের এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কী এমন অভিমান বা অবসাদ গ্রাস করেছিল হরিমুরালিকে, যার জন্য তাকে আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে হল সেই উত্তরই এখন খুঁজছে পরিবার ও অনুরাগীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেতাহরি মুরালি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ১৪

পরবর্তী

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

পরবর্তী

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT