মালাইকা-অর্জুনের সম্পর্ক ভেঙ্গে গেছে, শুক্রবার এই গুঞ্জন ছিল সামাজিক মাধ্যম ও গণমাধ্যমগুলোর আলোচনায়। কিন্তু মালাইকা অরোরার ম্যানেজার জানিয়েছেন, তারা একসঙ্গেই আছেন এবং সুখে আছেন।
বিচ্ছেদের গুঞ্জন মূলত শুরু হয় অর্জুন কাপুর বেড়াতে গিয়ে নিজের কিছু ছবি পোস্ট করার পরে। মালাইকা সাথে নেই কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। এরপর মালাইকাকেও এক পার্টিতে একাই যেতে দেখা গেছে। এতে গুঞ্জনের আগুনে ঘি পড়ে!
তবে মালাইকার প্রাক্তন ম্যানেজারকে এই জুটির বিচ্ছেদ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘না, না। এসব মিথ্যা।’
তিনি আরও জানিয়েছেন, গুজব নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের সম্পর্কের প্রতি আরও বেশি মনোযোগী হতে চান মালাইকা-অর্জুন।
২০১৭ সালে ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ খান ও মালাইকা। তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট, বলিউড অভিনেতা অর্জুন কাপুরের জন্যই নাকি বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ-মালাইকা, এমনই গুঞ্জন বলিপাড়ায়।
সূত্র: ইন্ডিয়া টাইমস








