চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যা নাকি দুর্ঘটনা, কীভাবে মারা গেলেন মালাইকার বাবা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
পরিবারের সঙ্গে সুখী মুহূর্তে একজন নারী ও তার বাবা বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা নাগাদ মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কিন্তু সত্যি কি এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা সে নিয়েই চলছে এখন নানান তর্ক-বিতর্ক।

জানা গেছে, ঘটনার সময় বাড়িতেই ছিলেন মালাইকার মা জয়েস পলিকার্প। বহুবছর আগে অনিল ও জয়েস-এর বিবাহবিচ্ছেদ হলেও বর্তমানে তারা একসঙ্গেই থাকতেন।

প্রাক্তন স্বামীর মৃত্যু প্রসঙ্গে পুলিশকে দেওয়া এক বিবৃতিতে মালাইকার মা জয়েস পলিকার্পে জানান, তার প্রাক্তন স্বামী অনিল প্রতিদিন সকালে বারান্দায় বসে সংবাদপত্র পড়তেন। তিনি আরও জানান যে বুধবার সকালেও তিনি বারান্দাতেই সংবাদপত্র পড়ছিলেন। কিন্তু জয়েস বসার ঘরে অনিলের স্যান্ডেল দেখতে পান। তখন তিনি তাকে বারান্দায় খুঁজতে যান, কিন্তু তাকে পাননি। এরপরই তিনি বারান্দা থেকে নিচে ঝুঁকে দেখেন বিল্ডিং প্রহরী সাহায্যের জন্য চিৎকার করছিল।  জয়েস পলিকার্পে আরো জানান, অনিল অরোরার তেমন কোন অসুস্থতা ছিল না। তিনি শুধু মাত্র হাঁটু ব্যথায় ভুগছিলেন।

Banglabid

পুলিশ জানিয়েছে, ঘটনার পর অনিল অরোরার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। সূত্রের খবর, ‘এটা সত্যি যে আজ সকালে মালাইকার বাবা মারা গিয়েছেন। তবে তিনি আত্মহত্যা করেননি, এটা একটি দুর্ঘটনা। কারণ এই ঘটনায় সকলেই হতবাক। তবে ময়নাতদন্তের পরই পুরো বিষয়টি জানা যাবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, বাবার মৃত্যুর সময় মালাইকা বাড়িতে ছিলেন না। তিনি পুনেতে ছিলেন। ঘটনাটি জানার পরেই তিনি মুম্বাই ফিরে আসেন বলে জানা গেছে। এছাড়াও কাঁদতে কাঁদতে ঘটনাস্থলে পৌঁছতে দেখা যায় অমৃতা অরোরা ও তার স্বামী শাকিল লাদাককে। তবে বাবার মৃত্যুর প্রসঙ্গে তাদের কেউই মুখ খোলেননি।

এদিকে মালাইকার এই দুঃসময়ে তার পাশে দাড়িয়েছেন প্রাক্তন স্বামী আরবাজ খান ও তার পুরো পরিবার। ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীদের সঙ্গে কথা বলতেও দেখা যায় আরবাজকে। পাশাপাশি তার বাবা সেলিম খান ও মা সালমা খানকেও দেখা যায় সেখানে। দাদুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মালাইকা-আরবাজের ছেলে আরহান খানও। শুধু তাই নয়, ঘটনাস্থলে হাজির হয়েছেন মালাইকার প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরও। – নিউজ এইট্টিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরআরবাজ খানমালাইকা অরোরামালাইকা বাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT