চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৈরি হচ্ছে এআই শিশু!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
একটি কৃত্রিম বুদ্ধিমত্তা শিশু ছবি, বাংলায় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভাবনীয় উন্নতি সত্ত্বেও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখনও মানুষের বশে রয়েছে। কিন্তু ভবিষ্যতে সেই প্রযুক্তির সঙ্গে মানুষের বন্ধন ও আবেগের সম্পর্কের সম্ভাবনা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তাই একটু অদ্ভুত লাগলেও যাদের নিজস্ব সন্তান পাওয়ার উপায় নেই, তাদের জন্য এআই শিশু একটা পথ হতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, নারী সঙ্গী ও পোষা প্রাণীর এআই সংস্করণ বাজারে আনার পর এবার এআই শিশু তৈরি করেছেন চীনের বেইজিং ইনস্টিটিউট ফর জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গবেষকরা। টং টং নামক এই শিশু স্বাভাবিকভাবে সংলাপ চালাতে পারে, কনটেক্সট বা প্রেক্ষাপট বুঝতে এবং সংলাপের সময়ে সামঞ্জস্যও বজায় রাখতে পারে।

টং টং-এর বৈশিষ্ট্য হলো, সে শিখতে, মানিয়ে নিতে এবং নিজের ভার্চুয়াল পরিবেশের সঙ্গে ভাবের আদানপ্রদান করতে পারে। এমনকি মানুষের আবেগ শনাক্ত করে প্রতিক্রিয়াও দেখাতে পারে। একটি পরীক্ষায় তার সহজ কিছু ক্ষমতার পরিচয় পাওয়া গেছে, যেমন- পড়ে যাওয়া তরল পরিষ্কার, বেঁকে যাওয়া ছবির ফ্রেম মেরামত, উঁচু জায়গায় চেয়ার নিয়ে যাওয়া ইত্যাদি। মানুষের নির্দেশ ছাড়াই স্বতন্ত্রভাবে এমন কাজ করছে শিশু।

Banglabid

ডেভেলপারদের মতে, পুরোপুরি উন্নত এজিআই যদি কোন প্রাপ্তবয়স্ক মানুষের মতো হয়, তাহলে টং টং-এর ক্ষমতা চার বছর বয়সি শিশুর সঙ্গে তুলনীয়। তাছাড়া শিশুর মতো চেহারার পেছনে অন্য কারণও রয়েছে। মানুষ অতি বুদ্ধিমান এআই শুনলে ভয় পায়, কিন্তু শিশুদের ভালোবাসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআইএআই শিশুকৃত্রিম বুদ্ধিমত্তাটং টং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের মার্কিন ভিসা বাতিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউটিউব থেকে আয়ে বড় পরিবর্তন, কঠোর ‘নতুন নীতিমালা’ প্রকাশ

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

আগস্ট ১১, ২০২৬

উইন্ডিজ দিন দিন ক্রিকেট বিশ্বকাপের ইতালি হয়ে যাচ্ছে

আগস্ট ১১, ২০২৬

‘শিক্ষক নিয়োগ’ পদ্ধতি পরিবর্তন নিয়ে গুঞ্জন-আন্দোলন, শেষ পর্যন্ত কী হবে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT