বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশ সদস্যদের ইউনিফর্ম ও ব্যাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ সদস্যদের ইউনিফর্ম পরিহিত ছবি, যেখানে তাদের ব্যাজ ও পরিচিতি চিহ্ন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ পুলিশের ১২৪ জন কর্মকর্তাকে একসঙ্গে বদলি করা হয়েছে। সোমবার (৩ মার্চ) পুলিশ সদর দপ্তর থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপন দুটিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পক্ষে অতিরিক্ত ডিআইজি (পারসোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামিমা ইয়াছমিন সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১২৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

এর মধ্যে সহকারী পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০১ জন অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন।

বিষয়:পুলিশে বড় রদবদল বদলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…