চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৯ দেশের অভিবাসীদের নিয়ে ট্রাম্পের পদক্ষেপ আটকে দিল আদালত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে ৩৯টি দেশের নাগরিকদের রাজনৈতিক আশ্রয়, গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট এবং নাগরিকত্বসংক্রান্ত আবেদন প্রক্রিয়া স্থগিত রাখার নীতি অবৈধ ঘোষণা করেছেন ফেডারেল আদালত।

বিবিসি জানিয়েছে, শুক্রবার (৫ জুন) দেওয়া এক রায়ে আদালত বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আইনগত ক্ষমতার বাইরে গিয়ে এসব নীতি কার্যকর করেছিল। রোড আইল্যান্ডের প্রভিডেন্সে প্রধান মার্কিন জেলা বিচারক জন ম্যাককনেল রায়ে উল্লেখ করেন, আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ৩৯টি দেশের নাগরিকদের লক্ষ্য করে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা কর্তৃপক্ষ (ইউএসসিআইএস) একগুচ্ছ নীতি গ্রহণ করেছিল, যার ফলে হাজারও অভিবাসীর আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে ছিল।

বিচারক ম্যাককনেল বলেন, আবেদনকারীরা প্রচলিত আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করলেও শুধুমাত্র তাদের জন্মভূমির কারণে আবেদন নিষ্পত্তি করা হয়নি। এতে তারা কর্মসংস্থান, বৈধ বসবাসের মর্যাদা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন। ইউএসসিআইএসের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং প্রশাসনিক আইন উভয়ের সঙ্গেই সাংঘর্ষিক। সংস্থাটি কংগ্রেসের প্রণীত আইন ও নিজস্ব প্রশাসনিক বিধিমালা অনুসরণে ব্যর্থ হয়েছে।

Banglabid

মামলার নথি অনুযায়ী, গত মার্চে কয়েকটি অভিবাসী অধিকার সংগঠন এবং শ্রমিক ইউনিয়নের একটি জোট ট্রাম্প প্রশাসনের এই নীতির বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের অভিযোগ ছিল, ৩৯টি দেশের নাগরিকদের আবেদন অযৌক্তিকভাবে আটকে রেখে প্রশাসন হাজারো মানুষের জীবন ও জীবিকাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএসসিআইএসডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT