চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৈনট ঘাট: কক্সবাজারের ছোঁয়া যেখানে

জাহিদ রহমান জাহিদ রহমান
১১:৩৬ অপরাহ্ণ ২১, জুন ২০২৩
লাইফস্টাইল
A A

বেশ কয়েক বছর ঢাকা জেলার দোহার উপজেলার পদ্মা পাড়ের ‘মৈনট ঘাট’ খ্যাতি পেয়েছে ‘মিনি কক্সবাজার’ হিসেবে। প্রতিদিন বিকেলে তাই এখানে ভ্রমণ পিপাসুদের ভীড় জমে ওঠে। রাজধানী ঢাকা আর আশেপাশের দূরদূরান্ত থেকে ঘুরতে আসেন পদ্মাপাড়ের এই দীর্ঘ চর এলাকায়।

অনেকেই মতেই এখানে এলে সমুদ্রসৈকতের ছোঁয়া মেলে। ভ্রমণ পিয়াসীরা এখানে এসে ঘুরাঘুরি, জলকেলি, সেলফিতোলা আর মচমচে ইলিশ ভাজি খাওয়ার আনন্দে মেতে উঠেন। এককথায় প্রকৃতির এক অন্যরকম অপরুপতার স্পর্শ আছে এখানে।

বিকেল হলেই মৈনট ঘাট কোলাহলময় হয়ে ওঠে। মানুষে মানুষে ছেয়ে যায়। পদ্মার উত্তাল ঢেউ, দিগন্ত ছুঁয়ে থাকা রাশি রাশি জল, দূরে ছুটে চলা ইঞ্জিনচালিত নৌকা, স্পীড বোট-এর ঝাপাঝাপি—এসব নাগরিক মনে কিছুটা হলেও আনন্দ আনে। ভ্রমণ পিপাসুদের জন্য দোহারের মৈনট ঘাট তাই এখন বাড়তি আনন্দই বটে। প্রতিদিনই অজানা-অচেনা অনেক লোক এখানে বেড়াতে আসে। অনেকেই পানিতে নেমে আনন্দে মত্ত হন। দীর্ঘ চরভূমিতে অনেকেই হাঁটাহাঁটি করে, ছবি তুলে নাগরিক জীবনের একগেয়েমির মাঝে বৈচিত্র্যময় জীবনের সন্ধান করেন।

মৈনট ঘাট কিছুই নয়। এককালে এখানে কেবলই মানুষ পারাপারের ঘাট ছিল। ঢাকা আর ফরিদুপরের মানুষের যোগাযোগের পুরনো সেতুবন্ধন এই ঘাট। এই ঘাট দিয়ে পদ্মার জলরাশি পাড়ি দিয়ে ঢাকা আর ফরিদপুরের মানুষ এপার ওপার করত। ঢাকা জেলার মানুষেরা এই ঘাট দিয়ে ফরিদপুরে যেত। আর ওপারের ফরিদপুর জেলার মানুষেরা এপারে আসত। ওপারে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা। ঐ দূরে চোখ মেললে জলরাশি পেরিয়ে চরভদ্রাসনের চিহ্ন দেখা যায়।

কালের বিবর্তন আর তটিনী পদ্মার ভাঙাগড়ার খেলায় সেই পুরনো মৈনট ঘাটের কোল ঘেষে জেগে উঠেছে বিরাট এক চর। এই চরকে এখন সমুদ্রের বেলাভূমির মত লাগে। এখানেই যত সৌন্দর্য, এখানেই যত আনন্দ। চরটা বেশ লম্বা। নেটিজেনরাই এই চরের সন্ধান জানিয়েছে মানুষকে। জনপ্রিয় করেছে। আজ থেকে ৭-৮ বছর আগে এখানে ভ্রমণ পিয়াসীরা আসতে শুরু করে। এরাই প্রথমে ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়াতে এই ঘাটে ঘুরে বেড়ানোর আনন্দ প্রকাশ করতে থাকে। এভাবেই মৈনট ঘাট মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিত হয়ে উঠে।

Reneta

ভ্রমণ পিপাসুদের কাছে আসলেই মৈনট ঘাট এখন মিনি কক্সবাজার। বিশেষ করে রাজধানীর ভ্রমণপিপাসু তরুণ-তরুণীরা এখানে এসে মিনি কক্সবাজারের স্পর্শ নিতে ভুল করেন না। মানুষের ব্যাপক আনাগোনার কারণে এখানে অনেক ব্যবসাপাতিও জমে উঠেছে। ছোট ছোট খাবার হোটেল, চায়ের দোকান, ফুচকা-চটপটির দোকানের অভাব নেই। আর ঐ যে পড়ন্ত বিকেলে মনোরম পরিবেশে ছবি তোলার হিড়িক পড়ে যায়। আবার ছাউনি দেওয়া নৌকাতে চড়ে ভ্রমণপিপাসু নদী দেখার লোভ সামলাতে পারেন না। অনেকেই স্পিডবোট নিয়ে নদীবক্ষে ঘুরেন। এদিকে নদীর সৌন্দর্য আর একান্ত আপনে পদ্মার ফেউ উপভোগ করার জন্য কক্সবাজারের সমুদ্রসৈকতের মত চেয়ারও ভাড়া পাওয়া যায়। পা এলিয়ে আপন মনে পদ্মার জলরাশির ঢেউ উপভোগ করতে পারবেন। অনেকেই জানিয়েছেন কেবলই একটু বাতাসের দোলা খেতে, পদ্মার শোভা দেখতে এখানে ছুটে আসেন।

মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই মৈনট ঘাট বড় বেশি পরিচিতি পেয়েছে। তবে মৈনট ঘাটের অনেক দুঃসংবাদও আছে। এর আগে বেশ কয়েকজন বেড়াতে এলে এখানে মারা যান। বিশেষ করে শিক্ষার্থীদের কেউ কেউ সাঁতারে দক্ষ না হয়েই পদ্মায় নেমে পড়েন। ফলে অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনাও ঘটেছে। গতবছর বুয়েটের শিক্ষার্থীও এখানে পানিতে পড়ে মারা যান।

মৈনট ঘাটে বেড়াতে গেলে পানিতে না নামা সবচেয়ে উত্তম। কেননা পদ্মাতে সবসময়ই তীব্র স্রোত থাকে। এ বিষয়টি খেয়াল রাখতে হবে। যারা সাঁতার জানেন না, তাদের কোনোভাবেই পানিতে নামা উচিত নয়। পরিবার-পরিজন নিয়ে যারা এখানে যাবেন তাদেরকে খুবই সতর্ক থাকতে হবে।

রাজধানী ঢাকা থেকে গুলিস্তান এবং মোহাম্মদপুর দিয়ে সহজেই মৈনট ঘাটে যাওয়া যায়। মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ দিয়ে আটি বাজার হয়ে রামেরকান্দি, রোহিতপুর, নবাবগঞ্জ, কার্তিকপুর, জয়পাড়া, বাঁশতলা হয়ে দ্রুত মৈনট ঘাটে চলে যাওয়া যায়। ব্যক্তিগত গাড়ি থাকলে মোহাম্মদুপুর হয়ে দেড়ঘন্টার মধ্যে মৈনট ঘাটে এ পৌঁছানো সম্ভব। ওখানে ঘুরাঘুরি করে কার্তিকপুর বাজার থেকে ঐতিহ্যবাহী দই-মিষ্টি কিনে বাড়ি ফিরতে পারবেন। আবার হাতে বেশি সময় থাকলে নওয়াবগঞ্জের জমিদার বাড়িও দেখতে পারবেন। যাওয়া-আসার পথে বান্দুরাতে তুলশিখালি-মরিচাতে মহাকবি কায়কোবাদ সেতুও আপনার দেখা হবে। আবার তুলশিখালি পার হওয়ার পর বিশাল আড়িয়াল বিলে ফুটে থাকা মনোমুগ্ধকর শাপলা আপনার হ্নদয়ে অন্যরকম আলোড়ন তুলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৈনট ঘাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT