ঘুরে বেড়ানোর মজার একটি জায়গা মৈনট ঘাট। দোহারের পদ্মার পাড়ের এই এলাকা এরই মধ্যে বেড়ানোর জায়গা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। রাজধানী থেকে দিনে গিয়ে দিনেই বেড়িয়ে আসা যায়। ঢাকার নবাবগঞ্জ থেকে আসা একটি রাস্তা সোজা গিয়ে ইতি টেনেছে দোহারের মৈনট ঘাটে, এপাড়ে দোহার আর ওপাড়ে ফরিদপুর।
মৈনট ঘাটে বেশ কিছু রেস্তোরাঁ আছে। এগুলোতে মাঝেমধ্যে পদ্মার ইলিশ পাওয়া গেলেও ছুটির দিনগুলোতে মৈনট ঘাটের পর্যটকের ভিড় লেগে যায় বলে তা ভাগে পাওয়া দুষ্কর। এমনই একটি রেস্তোরাঁ গড়ে তুলেছেন জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ে বিবিএর ছাত্র ইমরান হোসেন ও তার কয়েকজন বন্ধু মিলে। তার মতে চাকুরির বাজারের অবস্থা খুব বেশি ভালো নয়, নিজে কিছু করে সাবলম্বী হওয়ার চেষ্টা করছে সে। গত ঈদে বেশ ভালো ব্যবসা হয়েছে তার। ইচ্ছে আছে এ থেকেই বড় কিছু করার।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টেঃ







