চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে নিয়ে বলতে গিয়ে মেহজাবীনের চোখে জল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১৩, মে ২০২৪
বিনোদন
A A

সন্তানদের কৃতিত্বের জন্য শোবিজ ও বিভিন্ন অঙ্গনের ১১ রত্নগর্ভাকে ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। রবিবার ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষ্যে রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে শোবিজ অঙ্গনে কৃতিত্বের সঙ্গে অবদান রাখায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সন্তানের কৃতিত্বস্বরূপ তার মা গাজালা চৌধুরীকে এই আয়োজনে পুরস্কৃত করা হয়।

এসময় নিজের মাকে সম্মানীত হতে দেখে আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন অভিনেত্রী। একটা সময়ে অঝোরে কাঁদতে থাকেন মেহজাবীন। নিজেকে খানিকটা সামলে এবং চোখের পানি মুছতে মুছতে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নিজের কাজের জন্য নিজের মাকে সম্মানীত হতে দেখার আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার মনে হয়, প্রত্যেকটা সন্তানই যখন তার মা সম্পর্কে কথা বলতে যায় তখন সবার চোখেই পানি চলে আসে। আজকে আমার যে অবস্থান তার পেছনে আমার মায়ের অবদান অনেক। আমাকে এখানে আসতে সহযোগিতা করতে গিয়ে মা যে কতটা ত্যাগ করেছেন সেটা হয়তো আমি এখানে বলতে পারব না! সেই ত্যাগের কথা বলে তাকে ছোট করতে চাই না এই মঞ্চে।’

ক্যারিয়ারের শুরুর দিকের সময়কার কথা বলতে গিয়ে তিনি বলেন,“আমার বাবার চাকরির সুবাদে দেশের বাইরে আমার বেড়ে ওঠা। এরপর যখন দেশে আসি তখন আমি অনেক ছোট। তখন আমরা চট্টগ্রামে থাকতাম। ২০০৯ সালের দিকে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দেখে এতে অংশগ্রহণ করার ইচ্ছে জাগে আমার। এরপর আমি লুকিয়ে এতে অংশগ্রহণ করি এবং আমার মাকে জানাই যে, আমি এতে সুযোগ পেয়েছি এবং এখন সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে তোমার সুযোগ করে দিতে হবে। তখন মা এতে সম্মতি দেয় এবং ট্রেনিংয়ের জন্য চট্টগ্রাম থেকে মা এবং আমার সাড়ে তিন বছরের ছোট ভাইকে নিয়ে ঢাকায় আসি। তখন ঢাকায় সেভাবে থাকার জায়গা ছিল না, আত্মীয় থাকলেও তাদেরকে জানাতে মাকে নিষেধ করি। কারণ প্রতিযোগিতায় যদি হেরে যাই তাহলে সেটা খুবই লজ্জাজনক হবে। এরপর মা আর ছোট ভাইকে নিয়ে হোটেলে উঠি। সেখান থেকে ক্যাম্পিং করতাম আর প্রতিদিন মায়ের বিষণ্ণ মুখটা দেখতাম, আমার জন্য মা কতটা কষ্ট করেছেন।”

“আমি যখন সেরা ২৫-এ সিলেক্ট হই তখন ভেবেছিলাম মা খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরবেন কিন্তু মা তখন শুধু বলেছিলেন, ওহ আচ্ছা, ভালো। সেদিন আমরা আবার ঢাকা থেকে বাসে করে চট্টগ্রাম যাই। সেই সময়ে আমার মা ছোট ভাইকে কোলে নিয়ে জানালায় মাথা হেলান দিয়ে বাহিরে দেখছিলেন। সেই মুহূর্তটা আমাকে এতটা কষ্ট দিয়েছিল যেটা আমি বলে বুঝাতে পারব না। সেই সময় আমি প্রতিজ্ঞা করেছি যে, শুধু এই প্রতিযোগিতা-ই বিজয়ী নয়, সব কিছুতে সাকসেসফুল হবো এবং আমার মায়ের সব কষ্ট দূর করে দিব। আজকে হয়তো আমি সাকসেসফুল কিন্ত কতটা সাকসেসফুল জানি না কিন্তু আজকে আমার মা যদি কোন একটা জিনিসে হাত রাখে তাহলে আমি সেটা তাকে অনায়াসেই দিতে পারি, কোনো কিছু চাইলে সেটা এনে দিতে পারি। আজকে আমার মাকে কোনোকিছু নিয়ে ভাবতে হয় না, তার চিকিৎসা নিয়ে ভাবতে হয় না। মায়ের কষ্টের কিংবা ত্যাগের প্রতিদান কোনো সন্তানই দিতে পারে না, আমিও হয়তো পারব না কিন্তু মায়ের জন্য কিছু করতে পারছি এবং আজকে আমার মা যে এই সম্মাননা পেল এটা দেখে খুবই আনন্দিত বোধ করছি। শুধু আমার মা নয়, এখানে যারা রয়েছেন প্রত্যেক মাকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা।”-বলছিলেন মেহজাবীন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গরবিনী মানাটকমামেহজাবীনলিড বিনোদনসম্মাননাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলা: চার সেনা সদস্যসহ নিহত ১০

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে শুরু জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ২৮, ২০২৬

এক নজরে নকআউটে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT