বিনোদন

মাহতিম-তারান্নুমের কণ্ঠে এবার ‘তোমার টানে’

দুটি গায়ক মাহতিম ও তারান্নুমের ছবি, বাংলার সংগীতপ্রেমীদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহতিম ও তারান্নুমের সংগীত পরিবেশনের ছবি, যেখানে তারা একসঙ্গে গান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন গান নিয়ে হাজির হলেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তারান্নুম আফরিন। গানের শিরোনাম ‘তোমার টানে’।

ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ভারতের সৌরভ বাবাই চক্রবর্তী। মিউজিক ভিডিওসহ গানটি শিল্পী তারান্নুম আফরিনের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে। গানচিত্রটি পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ।

আর এতে মডেল হিসেবে কাজ করেছেন কামরুল ও জিনাত। এর আগেও এ জুটির গান রয়েছে।

এবারের রোমান্টিক এ গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, রোমান্টিক হলেও বেশ ভিন্ন কথা-সুরের গান এটি। গানটি যখন শুনি তখনই ভালো লেগে যায়। গানটি এবার প্রকাশ পেলো। আমার বিশ্বাস ‘তোমার টানে’ সবার ভালো লাগবে।

এদিকে গানটি প্রসঙ্গে তারান্নুম আফরিন বলেন, বেশ প্রত্যাশা নিয়ে গানটি তৈরি করা। অনেক মানুষের শ্রম রয়েছে গানটিতে। প্রত্যেকেই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। রোমান্টিক এ গানটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।

গানটির সংগীত পরিচালক কলকাতার সৌরভ বাবাই চক্রবর্তী বলেন, শিল্পী, গীতিকবি, মিউজিশিয়ানসহ সহ গানটির সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা। ভালো একটি কাজ করার চেষ্টা করেছি মাত্র। এখন গানটি শ্রোতাদের বিন্দামাত্র ভালো লাগলেই সেটা সার্থকতা আমাদের।

গানটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, একটি ভালো গান তৈরির চেষ্টা ছিলো। সেখান থেকেই গানটি লিখা। সৌরভ দাদা অসামান্য সুর করেছেন। মাহতিম-তারান্নুমের গায়কিও দারুণ হয়েছে গানটিতে।

বিষয়:ফয়সাল রাব্বিকীন মাহতিম সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…