চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় মাহতাব হোসেনের ‘রাজপুত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৪
শিল্প সাহিত্য
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য জনপ্রিয় ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে বইমেলায় নতুন বই নিয়ে এলেন মাহতাব হোসেন। তার নতুন উপন্যাসের নাম ‘রাজপুত’। লেখকের এটি দশম বই এবং সপ্তম উপন্যাস। তিনি বলছেন, ‘রাজপুত’ টান টান উত্তেজনার গল্প। উপন্যাসটি পাওয়া যাচ্ছে বইমেলার অনিন্দ্য প্রকাশের ২০ নম্বর প্যাভিলিয়নে।

এর আগে মাহতাব হোসেনের লেখা তনিমার সুইসাইড নোট, ঈশ্বরদী বাইপাস, রৌদ্র বসন্ত, নগরে সমুদ্র, বেজক্যাম্প হোটেলের মধ্যরাত, শর্মিলা, সন্ধ্যার পরে, দিলরুবা, সাতচল্লিশের ট্রেন বইগুলো প্রকাশিত হয়েছে। লেখক মাহতাব জানান, তার ‘রাজপুত’ উপন্যাসটি দুটি স্তরে প্রবাহিত হয়েছে।

সাবলীল গদ্যে মাহতাব হোসেন বরাবরই অন্যদের চেয়ে আলাদা, এবারেও তার ব্যতিক্রম নন বলে জানিয়ে প্রকাশক আফজাল হোসেন বলেন, মাহতাব হোসেনের নতুন এই উপন্যাসে টান টান উত্তেজনা যেমন অনুভব করবেন, তেমন লেখার সঙ্গে পাঠক গতিশীল হবেন।

Banglabid

মাহতাব হোসেন বলছেন, ‘ঘুরবেন ঢাকার অলিগলি, উত্তরবঙ্গ কিংবা হয়তো বিজিবি- বিএসএফ-এর কড়া নজরদারীর মধ্যেও এক মধ্যরাতে পেরিয়ে যেতে পারেন সীমান্ত, আর সেই সময় সত্যিই ওয়াচপোস্টের ওপরে জওয়ানের ভারী অস্ত্র থেকে ছুটে আসবে গুলি… তারপর? তারপর উপন্যাসের সঙ্গে যেতে হবে…

সাংবাদিক, নাট্যকার, গীতিকার এবং লেখক মাহতাবের ‘রাজপুত’র ফ্ল্যাপ থেকে জানা যায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী সায়মা নিখোঁজ। সায়মাকে খুঁজে বের করতে হবে। কিন্তু প্রভাবশালী মাহমুদ সাহেব চান না মেয়ের এই নিখোঁজের খবর প্রশাসন বা খবরের শিরোনামে আসুক, মানুষ জানুক। মাহমুদ সাহেবের ঘনিষ্ঠ বন্ধু ওসি সদরুল আমিনের পরামর্শ নিলেন। তিনি মাহমুদ সাহেবকে আশ্বস্ত করলেন কেউ জানবে না।

সায়মাকে খুঁজে বের করার দায়িত্ব দিলেন অরূপকে। অরূপ একজন সাংবাদিক। কিন্তু সেই খোলস বদলে তাকে হয়ে যেতে হলো গোয়েন্দা। এভাবেই অরূপের পেশা বদলাতে থাকে, সেটা বদলাতে থাক কিন্তু সায়মাকে কি খুঁজে পাওয়া গেল?

Reneta

‘রাজপুত’ মূল্য ছাড়সহ অমর একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে ২২৫ টাকায়। এছাড়া অনলাইন অর্ডারে পাওয়া যাচ্ছে রকমারি ডটকম ও বইফেরিতেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে বইমেলাউত্তেজনার গল্পউপন্যাসমাহতাব হোসেনরাজপুতরাজপুত উপন্যাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাখাইন রাজ্যের বেশ কয়েকটি শহর ও সীমান্তচৌকি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

পরবর্তী

গাজায় জাতিসংঘের খাদ্যপণ্যবাহী ট্রাকে গুলি চালিয়েছে ইসরাইলী নৌবাহিনী

পরবর্তী
ইসরাইলী নৌবাহিনী গাজায় খাদ্যপণ্যবাহী ট্রাকে গুলি চালিয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় জাতিসংঘের খাদ্যপণ্যবাহী ট্রাকে গুলি চালিয়েছে ইসরাইলী নৌবাহিনী

বাংলাদেশের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী নারীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান তারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT