চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চিত্রনায়িকা মাহি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা মুরাদ হাসান ইস্যুতে আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে এই নায়িকা ওমরাহ পালনে আছেন সৌদি আরব। সেখান থেকে এবার জানালেন, দেশে ফিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও সাক্ষাৎ করতে চান!

মঙ্গলবার বিকেলে মাহিয়া মাহি তার ব্যক্তিগত ফেসবুক থেকে জানান, ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এর সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’

এরআগে সোমবার রাতে মুরাদ হাসানের সঙ্গে ফোন রেকর্ড ফাঁস নিয়ে মুখ খুলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভিডিও বার্তায় ‘পরিস্থিতির শিকার হয়েছেন’ বলেও দাবি করেন এই নায়িকা।

এসময় ভিডিওতে মাহি বলেন, ‘আমার আসলে সেদিন বলার কোনো ভাষা ছিল না। সেজন্য আমি প্রতিবাদ করিনি। আমি নিজের মতো আমার মনে হয়েছে, আমার পাশ কাটিয়ে যাওয়া উচিত। আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গিয়েছি।’

মাহি ভিডিও বার্তায় দাবি করেন, সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে দুই বছর আগে তার ফোনালাপ হয়েছিল। সে ঘটনা নিয়ে তিনি আরো বলেন, ‘অডিওটা নিয়ে সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধ কতটুকু আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানে। আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আরও একবার নিজের কাছে নিজে তো ছোট হয়েছি। দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম। আপনারা নিজে থেকে চিন্তা করে দেখবেন, এই ভাষার প্রত্যুত্তর আমার আসলে কী দেওয়া উচিৎ ছিল।’

মাহি বলেন, ‘আল্লাহ সাক্ষী, আমার কোনো দোষ ছিল না। আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম।’

Reneta

এদিকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার জেরে চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদিন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, ডা. মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার জেরে নায়িকা মাহিয়া মাহিকে আমরা জিজ্ঞাসাবাদ করবো। তিনি বিদেশে থাকায় তাকে এ বিষয়ে এখনও জিজ্ঞাসাবাদ করা যায়নি।

মাহির স্ট্যাটাস:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়িকাপ্রতিমন্ত্রীপ্রধানমন্ত্রীমাহিয়া মাহিমুরাদ হাসানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT