চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের ‘প্রহেলিকা’ মোর দ্যান সুপারস্টার: মাহফুজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ০৩, জুন ২০২৩
বিনোদন
A A

“আমার নিজের প্রতি একটু আশার বাণী আছে। একজন মানুষ এবং অভিনতা হিসেবে আমি অনেক আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি, আমাদের ‘প্রহেলিকা’ পুরো ছবিটা মোর দ্যান সুপারস্টার। এ কারণে বলতে পারি ছবি নিয়ে দুশ্চিন্তা করছি না।”

চোখেমুখে আত্মবিশ্বাস নিয়ে এ কথাগুলো বলেন অভিনেতা মাহফুজ আহমেদ। যিনি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবির মাধ্যমে আট বছর পর প্রেক্ষাগৃহে আসছেন।

আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত এই ছবিতে মনা চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। তার বিপরীতে আছেন শবনম বুবলী। মুক্তি উপলক্ষে শুক্রবার বিকেলে প্রেস আড্ডার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মাহফুজ, বুবলী, চয়নিকা চৌধুরীসহ অনেকে।

প্রেম, দ্রোহের প্রেক্ষাপটে নির্মিত প্রহেলিকা প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ছবিটির গল্প আমরা বলবো না। এমনকি গল্পের ধারণাটিও প্রকাশ করতে চাই না। তবে এটুকু বলি, যে কোনও মানুষ সারাজীবন মনের মানুষকে খুঁজে ফেরে। সেটা শেষ পর্যন্ত পায় কিনা, এটা বড় একটা প্রশ্ন। ছবিটিতে সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছি আমরা।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ছবিটি ঈদে মুক্তি দেওয়ার কারণ। তার ভাষায়, এবারের ঈদে যে ছবিগুলো এখন মুক্তির মিছিলে আছে, তার সবগুলোই অসাধারণ বলে আমি বিশ্বাস করি। আমার মনে হয়, অনেক বছর ঈদে এতোগুলো ভালো ছবি মুক্তির খবর শুনিনি। আমরা এই দারুণ সময়টাকে মিস করতে চাইনি। আমরা সবাই চেয়েছি, অন্য ভালো ছবিগুলোর সঙ্গে আমাদের ছবিটিও মুক্তি পাক। সবগুলো ছবি মানুষ দেখুক। আর দিন শেষে তো, মূল বিচারক দর্শক। তারাই না হয় রায় দেবেন ছবিটি কেমন। তবে আমরা সবাই মিলে চেষ্টা করেছি, নতুন কিছু করার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আড্ডাচয়নিকাপ্রহেলিকাবুবলীমাহফুজমাহফুজ আহমেদলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT