বিনোদন

ছবিতে মাহফুজ-বুবলীর রসায়ন

প্রেমে মগ্ন মাহফুজ-বুবলী সমুদ্রের পাশে একসাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রের পাড়ে প্রেমের মুহূর্তে মাহফুজ-বুবলী জোড়া, শান্ত পরিবেশে একে অপরকে আলিঙ্গন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘জিরো ডিগ্রি’ মুক্তির প্রায় ৯ বছর পর ‘প্রহেলিকা’ সিনেমা করলেন মাহফুজ আহমেদ। এ সিনেমার ‘মেঘের নৌকা’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে।

ছবিতে মাহফুজ-বুবলীর রসায়নবুবলীর সঙ্গে রোমান্টিক এ গানে মাহফুজ আহমেদের রোমান্স নজর কেড়েছে। মাহফুজ আহমেদ নিজেও জানান, তিনি এ গানটির প্রেমে পড়েছেন।

ছবিতে মাহফুজ-বুবলীর রসায়নমাহফুজ বলেন, গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো।

সামুদ্রিক সৈকতে প্রেমিক যুগল বসে রোমান্টিক মুহূর্ত উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ সোমবার রাতে ইমরান ও কোনালের গাওয়া এ গানটি প্রকাশের ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে গেছে। যারাই গানটি দেখছেন মুগ্ধতা প্রকাশ করছেন।

সাগর তটে প্রেমিক-প্রেমিকা রোমান্টিক মুহূর্তে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ প্রশংসা করছেন মাহফুজের ফিরে আসা নিয়ে। কেউ কেউ বলছেন, ঢালিউডে চলমান জুটি সংকটে আশার আলো ছড়ালো মাহফুজ-বুবলীর এই গান।

প্রেমিক-প্রেমিকা সমুদ্রের পাশে প্রেমের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ আবার কেউ কেউ বলছেন, চলতি বছর এখনও পর্যন্ত প্রকাশিত হওয়া সবচেয়ে মুগ্ধকর রোমান্টিক গান এটি। লিখেছেন আসিক ইকবাল।

মাহফুজ ও বুবলী প্রেমের মুহূর্তে, ছবি শুটিং সেটে. Channel i News - চ্যানেল আই নিউজ বুবলী জানান, এমন মিষ্টি সুর ও কথার গান সচরাচর আসে না। সিনেমা মুক্তির সময় যেমন অস্থির লাগে, গানটি প্রকাশের পরও তার তেমন লাগছে।

ছবিতে মাহফুজ-বুবলীর রসায়ন‘মেঘের নৌকা’র কোরিওগ্রাফি হাবিবের। ‘প্রহেলিকা’ পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। চলতি বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি পাবে।

বিষয়:চয়নিকা নায়িকা প্রহেলিকা মাহফুজ আহমেদ শবনম বুবলী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…