চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহফুজের মুখে প্রশংসা শুনে আপ্লুত বুবলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

‘বুবলীর সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি’ অভিনেতা মাহফুজ আহমেদের মুখ থেকে এমন প্রশংসা শোনা মাত্রই তার পা ছুঁয়ে সালাম করলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এমনটি দেখা যায়।

এই ছবির মাধ্যমে প্রায় ৮ বছর পর আবার বড় পর্দায় ফিরছেন অভিনেতা মাহফুজ। সর্বশেষ তিনি জয়া আহসানের সঙ্গে অনিমেষ আইচের পরিচালনায় ‘জিরো ডিগ্রী’তে অভিনয় করেছিলেন এবং জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেন। এবার বুবলীর সঙ্গে ‘প্রহেলিকা’য় অভিনয় করলেন।

Banglabid

অভিনয়ে ফেরা প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, বার্ষিক পরীক্ষায় আগের দিন যেমন টেনশন হতো এখন একই রকম অনুভব হচ্ছে। সবার সঙ্গে তালমিলিয়ে কাজ করতে পারবো কিনা কনফিউজড ছিলাম। যেহেতু অনেকদিন আমি স্ক্রিনে ছিলাম না, তাই জড়তা কাজ করছিল।

মাহফুজ আহমেদ বলেন, আমার সঙ্গে শুধু বুবলী না, যদি টুবলীও থাকতো তারপরেও আমি নার্ভাস থাকতাম। কারণ আমার দীর্ঘদিনের গ্যাপ আছে।

‘বুবলী বলেছে তার ভালো লেগেছে আমার সঙ্গে কাজ করে। কিন্তু তার ভিতর কি আছে আমি জানি না। তবে সে প্রতিষ্ঠিত নায়িকা। আমি তার সঙ্গে কাজ করে অনেককিছু শিখেছি। আমরা যারা টেলিভিশন থেকে ফিল্মে যাই, তাদের মধ্যে একটা নন প্রফেশনালিজম কাজ করে। হচ্ছে হবে টাইপের।’

Reneta

মাহফুজ আহমেদ বলেন, আমরা কাজটা করতে গিয়ে ভাবি ঠিক আছে হবে আরকি! কিন্তু ফিল্মের একজন প্রফেশনাল আর্টিস্ট, লাইক বুবলী; সে এভাবে কখনও ভাবে না। তার কল টাইম রাত তিনটা মানে তিনটা, ভোর পাঁচটা মানে পাঁচটা। ওর জন্য কোনও দিন শুটিং লেট হয়নি। ওর এই টাইমিংয়ের জন্য আমাকে তটস্থ থাকতে হয়েছে। এমন আরও অনেকগুলো গুণ দেখেছি বুবলীর মধ্যে। যা আমাকে নতুনকরে শিখিয়েছে এবং সচেতন করেছে।

পাশে বসে এমন প্রশংসা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন বুবলী। সঙ্গে সঙ্গে তিনি মাহফুজের পা ছুঁয়ে সালাম করেন। পরে বুবলী বলেন, মাহফুজ আহমেদ আমাদের দেশের অনেক বড় একজন অভিনেতা। তার সঙ্গে স্ক্রিন শেয়ার কীভাবে করবো শুরুতে এটা ভাবছিলাম। আমি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে গিয়ে যেমন নার্ভাস ছিলাম তেমনি উচ্ছ্বসিত ছিলাম।

‘প্রহেলিকা’ ছবির ‘মিট দ্য প্রেস-এ আরও উপস্থিত ছিলেন সংগীত শিল্পী কোনাল। তিনি এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন।

রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। ছবিটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোনালচয়নিকা চৌধুরীমাহফুজ আহমেদলিড বিনোদনশবনম বুবলী
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT