বাংলাদেশ

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এর ছবি, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ ও বিশ্লেষক।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ বেলা ১২টার দিকে মাহবুব তালুকদার অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, মাহবুব তালুকদার ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। আনুমানিক বেলা ১টার দিকে তিনি মারা যান।

মাহবুব তালুকদারের বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মাঝে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরেও নেওয়া হয়েছিলো।

মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা জগন্নাথ কলেজ, বুয়েটের স্থাপত্য বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেছেন।

১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ও মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর মাহবুব তালুকদার তাঁর সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।

কবিতা, গল্প, উপন্যস, স্মৃতিকথা, ভ্রমণকাহিনী মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা চল্লিশ। মাহবুব তালুকদার ২০১২ সালে বাংলা একাডেমি পুরষ্কার লাভ করেন।

বিষয়:নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার মাহবুব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…