চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চলচ্চিত্র সংসদ আন্দোলনে মাহবুব জামিল অক্ষয় একটি নাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২২
বিনোদন
A A

মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা ও শিল্প সমলোচক মাহবুব জামিল। তার প্রয়াণে শোকাহত পুরো সাংস্কৃতিক অঙ্গন।

ষাট, সত্তর ও আশির দশকে চলচ্চিত্র সংসদ আন্দোলনের প্রাণ ভোমরাদের একজন ছিলেন মাহবুব জামিল। তাকে হারিয়ে শোকাচ্ছন্ন চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরাও। চলচ্চিত্র কর্মী, নির্মাতা ও বিভিন্ন চলচ্চিত্র সংসদ এর পক্ষ থেকেও মাহবুব জামিলের প্রয়াণে শোক জানাতে দেখা গেছে।

মাহবুব জামিলকে নিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ স্মৃতিচারণ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি লিখেছেন,‘চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব শিল্প সমালোচক মাহবুব জামিলের প্রয়াণে গভীর শোক জানাই। গত শতকের ৬০-৭০ দশকে চলচ্চিত্র সংসদ আন্দোলন যে ক’জন সংগঠকের পরিশ্রম ও মেধায় বিকশিত হয়েছিলো তাদর মধ্যে মাহবুব জামিল অন্যতম। মুক্তিযুদ্ধে বিজয়ের পরপরই আমরা চলচ্চিত্র সংসদ আন্দোলনে সম্পৃক্ত হই। তখনই মাহবুব জামিলের সাথে পরিচয় ঘটে। তার অমায়িক ব্যবহার ও ব্যক্তিত্ব আমাদের আকর্ষণ করেছিলো। চলচ্চিত্র নিয়ে ও চিত্রকলা নিয়ে তার সমালোচনা মূলক লেখা ও বক্তব্য আমাদেরকে বেড়ে উঠতে অনুপ্রাণিত করেছিলো।’

ব্যক্তিগত একটি স্মৃতির কথা তুলে ধরে নাসির উদ্দিন ইউসুফ লিখেন,‘তার প্রস্থানের সংবাদ জানার পর অনেক স্মৃতির মাঝে যে স্মৃতি আমাকে আবেগঘন করে তুলছে তা হলো ১৯৭৩ সালে ভিসিআরে প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা তার কল্যাণে হয়েছিলো। মাহবুব ভাইয়ের ইন্দিরা রোডের বাসায় এক সন্ধ্যায় আমরা ক’জন জড়ো হয়েছি তারই আমন্ত্রণে। বিশাল লিভিং রুমের একদিকে বড়সড় টেলিভিশন। সল্প দূরত্বে একটি নীচু অথচ বড় টেবিলে ঢাউস সাইজের একটা কালোমত বাক্স। জানলাম এটাই ভিসিআর যন্ত্র। একটি বড়সড় ক্যাসেট ঐ যন্ত্রের ভিতর ঢুকিয়ে দিলে টিভি পর্দায় ভেসে উঠলো ছবি। সম্ভবত (ভুলও হতে পারে) ‘গন উইথ দ্য উইন্ড’ সিনেমাটি সেদিন দেখেছিলাম। তখন বাংলাদেশ টেলিভিশনে আমি অনুষ্ঠান করি। সেখানে বিশাল রেকর্ডার ও ক্যামেরা দেখার অভিজ্ঞতা আছে। কিন্তু গৃহে ব্যবহারযোগ্য ভিডিও প্রজেকশন সিস্টেম সেই প্রথম দেখা এবং বিস্ময়ও বটে!’

মাহবুব জামিলের প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লিখেন, ‘গত শতকের ৭০-৮০ দশকের চলচ্চিত্র সংসদ আন্দোলনের জোয়ার-ভাটার স্মৃতিময় অধ্যায়ে মাহবুব জামিল অক্ষয় একটি নাম। গভীর শ্রদ্ধা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসির উদ্দিন ইউসুফনাসির উদ্দিন ইউসুফ বাচ্চুমাহবুব জামিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT