চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সাজে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২২
রাজনীতি
A A
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জাতীয় সংগঠন ও সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বুধবার। প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালন করতে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজে জয়ের জন্মদিন। তাই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজিব ওয়াজে জয়ের জন্মদিন পালনে প্রস্তুতি বেশ জমজমাট। অন্যদিকে সদ্য প্রায়ত সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এর শোক কাটিয়ে উঠতে পারেনি সংগঠনের নেতাকর্মী। শোককে শক্তিতে পরিণত করেই  বিরামহীনভাবে যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কাজ করছেন।

কিন্তু বিগত দুই বছর করোনার মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে রাজধানী ঢাকা ব্যানার, ফেস্টুনের শহরে পরিণত হলেও এবার চিত্র ভিন্ন। ঢাকা মহানগরের ওয়ার্ড,থানা কমিটি বিলুপ্ত করায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নেতাকর্মীদের মনে তেমন তোড়জোড় নেই। তারচেয়ে বড় কথা হলো স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর ও দক্ষিণ প্রায় তিন বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে না পারায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদককে সকল কার্যক্রম স্থগিত করার নির্দেশনা দিয়ে গত মাসে ২৮তারিখে চিঠি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

যতদিন পর্যন্ত মহানগর পূর্ণাঙ্গ কমিটি করে জমা না দেওয়া হবে ততদিন পর্যন্ত মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।তাই নেতৃত্বে শূন্যই বলা চলে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। তারপরে সংগঠনের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিন্নরুপে আর্বিভাব হচ্ছেন কেউ কেউ।

Banglabid

ঢাকা মহানগরের ওয়ার্ড,থানা কমিটি বিলুপ্ত করায় পরে দক্ষিণে কিছু নেতাকর্মীর ব্যানার থাকলেও উত্তরে নতুন সাজে ব্যানার পোস্টার সেজেছে।

মিরপুর এলাকায় ঢুকতে চোখে পড়বে প্রতিষ্ঠাবার্ষিকীর সাজ-সজ্জা।সেখানে চোখে পড়লো মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দুলাল হোসেনের পোস্টার।

কমিটি নেই তারপরেও এতো প্রচার কেন করেছেন? মুঠোফোনে জানতে চাইলে মোঃ দুলাল হোসেন বলেন, বুক ভরা শোকের মধ্যে যারা হাসতে পারে, আমি তাদের মধ্যে একজন। একদিকে দলের দুঃসময়ের অন্য দিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী তারমধ্য কমিটির নেই তারপরেও নেতা হয়ে বসে থাকতে পারি না। মহানগরে কোনো কমিটি নেই পদ নেই তাই বলে কি ব্যানার পোষ্টার করা যাবে না। দলের সঙ্গে ছিলাম আছি ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি থাকবো ইনশাআল্লাহ।

Reneta

মহানগর উত্তর ও দক্ষিণ প্রায় দু’ডজন নেতাকর্মীরা বলেন, আমাদের একটাই দুঃখ যে, তিন বছরেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি মহানগরের দায়িত্বপ্রাপ্তরা। আমাদের অপরাধ কি ? আমরা যদি সফল না হই, তাহলে আমাদের সম্মেলনের মাধ্যমে বিদায় দিলে আমরা খুশি হতাম। প্রায় তিন বছরে কোনো কমিটি না দিয়ে বরং মহানগর কমিটি ওয়ার্ড, থানার কমিটি বিলুপ্ত করেছে। এছাড়া গত ২৮ জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। তাই এখন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতাবিহীন।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশীদের সাথে আলাপ করে জানা গেছে, আগামী তিন থেকে সারে তিন মাসের জন্য কেউ পদ নিতে রাজি না। তাদের দাবি নতুন  সম্মেলন মাধ্যমে নেতা নির্বাচিত করলে ভালো হয়। কারণ বর্তমান দুই সদস্য বিশিষ্ট স্থগিত কমিটির উপর কোনো নেতা ভরসা রাখতে পারছে না। কারণ তারা প্রায় তিন বছরে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি। এমনকি সংগঠনকে আরো বেগবান করতে একটি বর্ধিত সভাও করতে পারে নাই। তাদের এই ব্যর্থতার দায়ের  মাশুল দিতে হইছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সকল ওয়ার্ড, থানার দীর্ঘদিনের পরিক্ষীত পদপত্যাশী নেতাকর্মীদের।বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহানগর উত্তর নতুন সাজে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন, কমিটি করে এখনো জমা দেওয়া হয়নি। তবে খুব দ্রুত জমা দেওয়া হবে।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম বলেন, আমার সংগঠনের ইন্টারনাল বিষয় কথা বলবো না।

২৮ জুন এরপরে কোনো কমিটি করে জমা দেওয়া হয়েছে কি না এর উত্তরে তিনি বলেন, না দেওয়া হয়নি। দুই-একদিন মধ্যে কমিটি করে জমা দেওয়া হবে।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন,পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে। এখনো তারা কমিটি জমা দেয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই

পরবর্তী

এবার ২০১৮ সালের মতো ভোট হবে না: সিইসি

পরবর্তী
সিইসি নির্বাচন নিয়ে ভাবছেন, মুখে চিন্তার ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ২০১৮ সালের মতো ভোট হবে না: সিইসি

বাংলাদেশের কৃষি মাঠে কৃষক গবেষণা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ১৩ ব্যক্তি পেলেন এআইপি সম্মাননা

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT