জনপদ

মাগুরা জেলা জামায়াতের আমিরকে সাময়িক অব্যাহতি

মাগুরা জেলা জামায়াতের আমিরের ছবি, পরিপাটি পোষাক ও হিজাব পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরা জেলা জামায়াতের আমিরের ছবি, পরিপাটি পোষাক ও হিজাব পরিহিত, একটি পোর্ট্রেট ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গঠনতন্ত্র বহির্ভূত কার্যক্রমের অভিযোগে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা এমবি বাকেরকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) জেলা জামায়াতের শূরা সদস্যদের এক সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এই ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর বর্তমান ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।

তিনি জানান, গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কোন ত্রুটি হলে কেন্দ্রীয় কমিটি তদন্তের মাধ্যমে এ ধরনের ব্যবস্থা নেন। তার ক্ষেত্রে সেটি ঘটেছে। তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা আমিরের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে এবং আমাকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক মাওলানা এমবি বাকের বলেন, শারীরিক অসুস্থতাজনিত চিকিৎসার প্রয়োজনে আমি কেন্দ্রে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম, সেই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়:অব্যাহতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…