জনপদ

নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার

নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বিকালে সদর উপজলোর বেগুনবাড়ি ইউনিয়নের ঝাপড়তলী এলাকায় ঝাপড়তলী ঈদগাহ মাঠ মহিউস সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে মাইনুদ্দিন নামের এক ব্যক্তির আখ খেতে ওই শিশু শিক্ষার্থীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

মাদ্রাসা ছাত্র নোমান ইসলাম (১২) দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার রতনদা গ্রামের জাকরিুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার জানায়, স্থানীয়রা আখ ক্ষেতে কাজ করতে গিয়ে নোমান ইসলামের কঙ্কাল দেখতে পায়। সেখানে তার পরনের কাপড়-চোপড় ও জুতা পড়েছিল। তা দেখে তার পরিবার শনাক্ত করে।

নোমান ইসলাম খুঁজে না পাওয়ার দু’একদিন পর ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।

নোমান ঠাকুরগাঁওয়ে তার মামার বাড়ি থকেে মাদ্রাসায় পড়াশোনা করছিল। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সেখানে মৃত দেহটি ফেলে রাখা হয়।

ঠাকুরগাঁও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন বলেন, তদন্তের পর বলা যাবে মূল রহস্য।

কঙ্কালটি উদ্ধারের পর মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. মাসুদুর রহমান রানাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…