কক্সবাজার

সাগরে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃ্ত্যু

ছাত্রের ছবি, সে মোবাইল দিয়ে ছবি তুলছে, বিছানার পাশে কাঠের আসবাবপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রটি তার মোবাইল দিয়ে ছবি তুলছে, পেছনে কাঠের আসবাবপত্র ও বিছানা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারে সাগরে গোসলে নেমে পড়ুয়া মাহমুদুর রহমান (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃ্ত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে সাগরে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

মৃত মাহমুদুর রহমান (১৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে। সে স্থানীয় জুমছড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার মাদ্রাসার ছাত্র মাহমুদুর রহমানসহ তার ৬ বন্ধু মিলে সমুদ্র সৈকতে ঘুরতে আসে। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছানোর পর বন্ধুরা মিলে কিছু সময় ফুটবল খেলে। পরে সকলে সাগরে গোসলে নামে।

মাহমুদুরের সাথে আসা বন্ধুরা জানিয়েছে, গোসলের এক পর্যায়ে মাহমুদুর পানিতে তলিয়ে যায়। এতে ভেসে যেতে থাকলে বন্ধুদের শোর চিৎকারে লাইফগার্ড ও বিচ কর্মিরা এগিয়ে এসে মুর্মূষ অবস্থায় তাকে উদ্ধার করে।

পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানভীর হোসেন জানান, মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিষয়:কক্সবাজার গোসলে নেমে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…