চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ৩

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
১১:১৫ অপরাহ্ণ ১০, জুন ২০২২
অপরাধ, জনপদ, জয়পুরহাট
A A
আটক ৩ যুবককে নিয়ে পুলিশি ছবি, মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের আক্কেলপুরের গোপিনাথপুর ইউনিয়নের বাসিন্দা ১৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত তিন যুবককে আটক করে পুলিশ।

আজ শুক্রবার উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলো, জেলার ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের গোতাহাটশহর গ্রামের হবিবুর রহমানের ছেলে মাহবুব রহমান (২১) একই গ্রামের হযরত আলীর ছেলে অনিছুর রহমান (২২) ও আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর গ্রামের লাকু মিয়ার ছেলে ভ্যান চালক সালেক (২৪)।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল আজ। সেখান থেকে মেয়েটি নিখোঁজ হয়। পরে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের পালশা গ্রামের একটি পাটক্ষেতে জোরপূর্বক মেয়েটিকে পালাক্রমে ধর্ষণকালে মেয়েটির চিৎকারে স্থানীয়রা ধর্ষণকারীদের হাতেনাতে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।

পরে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, ভ্যান চালক সালেক ছাত্রীটিকে ফুসলিয়ে ভ্যানে করে প্রথমে ক্ষেতলাল উপজেলার আছরাঙ্গা দিঘীতে নিয়ে যায়। সেখান থেকে ভ্যানচালক আরো দুই সহযোগীকে নিয়ে আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করে।

মাদ্রাসা ছাত্রীর পিতা বলেন, ‘আমার মেয়ের মানসিক সমস্যা রয়েছে। আমি মেয়েকে সাথে নিয়ে মাদ্রাসার বিদায় অনুষ্ঠানে দিয়ে আসি। সেখান থেকে আমার মেয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে থানায় এসে মেয়ে মুখে সব ঘটনা শুনেছি।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, ‘এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে’।

 

ট্যাগ: ছাত্রীকে ধর্ষণজয়পুরহাটের আক্কেলপুরমাদ্রাসা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নবীজীকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ’

পরবর্তী

দুই ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ডাদেশে রাশিয়া-যুক্তরাজ্যের উত্তেজনা

পরবর্তী
রাশিয়ার আদালত কক্ষে তিনজন যুবক জেলখানার সেলে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ডাদেশে রাশিয়া-যুক্তরাজ্যের উত্তেজনা

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, রোগীর অবস্থা স্থিতিশীল. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT