চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিন্স’-এর ভরসায় আবার খুলছে বগুড়ার সিনেপ্লেক্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৬
বিনোদন
A A

সিনেমা সংকটের কারণে কয়েক মাস আগে বগুড়ার আধুনিক সিনেমা হল বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ করা হয়েছিল। তবে সিনেমার ভরা মৌসুমের কথা চিন্তা করে আগামী ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ চলচ্চিত্রটি প্রদর্শনের মাধ্যমে প্রেক্ষাগৃহটি আবার চালু করা হচ্ছে।

মঙ্গলবার (৩ মার্চ) মধুবন সিনেপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লোকসানের বোঝা কাঁধে নিয়ে বন্ধ হয়ে যাওয়া এই প্রেক্ষাগৃহটি নিয়ে তারা আগামী ঈদে শাকিব খানের ‘প্রিন্স’ প্রদর্শনের করে নতুন করে স্বপ্ন দেখছেন।

তবে দেশের চলচ্চিত্রের বাজারের বর্তমান অবস্থায় শুধু দুই ঈদে দেশি সিনেমা দিয়ে টিকে থাকা কঠিন বলে মনে করছেন তারা।

মধুবন সিনেপ্লেক্সের স্বত্বাধিকারী আর এম ইউনুস রুবেল বলেন, আমরা ‘প্রিন্স’ চালানোর আশা করছি। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। দেশীয় মানসম্মত চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত বিদেশি ছবি আমদানির সুযোগ না দিলে আমাদের আবারও হোঁচট খেতে হতে পারে।

সিনেপ্লেক্সটির পরিচালক এস এম ইউনুস রোহান জানান, কর্মীদের কর্মসংস্থান ও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই তারা নতুন করে পথচলা শুরু করছেন। ঈদুল ফিতরে সিনেমাপ্রেমীদের বরণ করে নিতে তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।

ক্রমাগত লোকসানের কারণে প্রেক্ষাগৃহটি কমিউনিটি সেন্টারে পরিণত হয়। তবে প্রেক্ষাগৃহটি পুনরায় খোলার ঘোষণায় উচ্ছ্বসিত সেখানে কর্মরত শ্রমিক-কর্মচারীরাও। ৫০ বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত শাজাহান জানান, দীর্ঘ কয়েক মাস অনিশ্চয়তায় কাটানোর পর এখন কাজ ফিরে পাওয়ার স্বপ্নে বুক বাঁধছেন তারা।

Reneta

লোকসানের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে ঈদকে সামনে রেখে আবারও উৎসবের আমেজ ফিরবে মধুবন প্রাঙ্গণে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়প্রিন্সমধুবন সিনেপ্লেক্সশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬

ইঁদুরের ফাঁদে এআই ক্যামেরা!

জুন ২০, ২০২৬

সর্বোচ্চ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্রীগোবিন্দপুর চা বাগান

জুন ২০, ২০২৬

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

‘এই সিনেমা বেঁচে থাকার অনুভব দিয়েছে’

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT