চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্নাহর যে নাটক দেখে সিনেমার প্রযোজকরা ডাকছেন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০২, মে ২০২৩
বিনোদন
A A
নাটকের দৃশ্যে দুই অভিনেতা হাসিমুখে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে প্রচারিত অসংখ্য নাটকের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘আক্ষেপ’। গল্পটি মূলত বাবা ও একজন অটিস্টিক সন্তানের। নাটকে অভিনেতা মুশফিক ফারহান অটিস্টিকের যে চরিত্রটিতে অভিনয় করেছেন সেটি তার ক্যারিয়ারে অন্যতম সেরা একটি কাজ হয়ে থাকবে। এমনটাই মনে করছেন দর্শক।

পিতা-পুত্রের গল্পের নাটকটি প্রকাশ্যে আসায় দর্শকদের ভূয়সী প্রশংসা পাচ্ছে ‘আক্ষেপ’। দর্শকরা বলছেন, বাবা চরিত্রে ফজলুর রহমান বাবু এবং সন্তান হিসেবে ফারহানের অভিনয় হৃদয় ছুঁয়েছে। ইউটিউবে নাটকটি দেখে শত শত দর্শক প্রশংসা জানিয়ে মন্তব্য করেছেন।

এর আগে নির্মাতা বান্নাহর ‘সুইপার’ নাটক দিয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন ফারহান। এবার তিনি নতুন করে আলোচনায় এলেন ‘আক্ষেপ’ নাটকে প্রতিবন্ধী চরিত্র দিয়ে। ফারহান জানান, এ ধরনের গল্পে এবারই প্রথম কাজ করেছেন তিনি। দর্শক যেভাবে প্রশংসা করছেন এতে তার শ্রম সার্থক!

Banglabid

আবেগে মিশ্রিত পারিবারিক সম্পর্কের গল্প দেখাতে জুড়ি নেই বান্নাহর। তিনি জানান, ‘আক্ষেপ’র গল্পটি গত চার বছর ধরেই মাথায় ঘুরছিল। তিনি বলেন, আমাদের দেশে প্রতিবন্ধীদের নিয়ে সেরকম ফিকশন নির্মাণ হতে দেখি না। মানুষকে নাড়া দেবে এখানে সেরকম গল্পের কাজ হয় না বললেই চলে। সমাজ সচেতনতার জন্য এই কাজটি করেছি। একজন প্রতিবন্ধী ও তার বাবার সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এ নাটকে।

পদ্মার পাড়ে সেট বানিয়ে পুরো নাটকটির শুটিং করেছেন। যেটি বেশিরভাগ সময় দেখা যায় সিনেমার শুটিংয়ে। প্রকাশের পর আক্ষেপ’র দর্শক গ্রহণ করায় ব্যাপক প্রশংসা পাচ্ছেন জানিয়ে মাবরুর রশিদ বান্নাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পরিচালক হিসেবে আমার যে গোলটা ছিল সেটা আমি পেয়েছি।’

“কাজটি দেখে সিনেমায় একাধিক প্রযোজক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। যারা একটু অন্যরকম সিনেমা বানাতে চান তারা চাচ্ছেন আমি সিনেমা করি। পরিচালক হিসেবে আমি মনে করি, এটি একটি অ্যাচিভমেন্ট, যেটি দরকার ছিল। দর্শকদের পাশাপাশি সকলের কাছে আমি কৃতজ্ঞ।”

Reneta

‘আক্ষেপ’ ৬ দিনে দেখেছে ১১ লাখের বেশি দর্শক। দর্শকরা মনে করছেন, চলতি বছরে নাটকের পুরস্কার প্রাপ্তির দৌড়ে অভিনেতা হিসেবে ফারহান এবং নির্মাণে বান্নাহ এগিয়ে থাকতে পারেন। সেই সঙ্গে ‘আক্ষেপ’ নাটকটি নজর কাড়তে পারে সমালোচকদেরও।

এত প্রশংসা পেলে ভিউ আরও বেশি হওয়া উচিত ছিল না? উত্তরে বান্নাহ বলেন, থাম্বনেলে সমস্যা ছিল। শুরুতে ক্যারেক্টার বেইজ করে যে থাম্বনেল ছিল সেখানে এক নজরে কেউ ফারহানকে চিনতে পারেনি। পরে থাম্বেল চেঞ্জ করলে ভিউ বেশি হতে শুরু করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্ষেপঈদের নাটকনাটকবান্নাহমুশফিক ফারহানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে হত্যা মামলায় পিতা-পুত্রসহ ৩ জন গ্রেফতার

পরবর্তী

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশ মোতায়েন

পরবর্তী
নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশ মোতায়েন

তথ্যমন্ত্রী ও কর্মকর্তাদের বৈঠক, সাংবাদিকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংক ভুল উপলব্ধি করে এখন বাংলাদেশকে সহায়তা করছে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT