চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছু কাজের সাথে থাকতে পারা আত্মতুষ্টির: জাহিদ আকবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

ভারতের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত মুক্তি প্রতীক্ষিত বায়োপিক ‘বঙ্গবন্ধু’-তে একটি মাত্র নতুন গান রয়েছে। যে গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর।

‘অচিন মাঝি’ শিরোনামে এ গানটির সুর সংগীত করেছেন কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক শান্তুনু মৈত্র। কণ্ঠও দিয়েছেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে গীতিকার জাহিদ আকবর বলেন, কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। বঙ্গবন্ধুর বায়োপিকে আমার লেখা গানটি থাকার অনুভূতি প্রকাশের ভাষা নেই।

হাবিবের ‘ডুব’, ন্যানসির ‘দুদিকেই বসবাস’, ইমরানের ‘আরাধনা’, আরফিন রুমির ‘প্রিয়তমা’, ‘মন রাখো পাঁজরে’, ‘কিছু কথা আকাশে পাঠাও’, ‘তুমিহীনা’, কাজী শুভর ‘মন পাঁজরে’- শিরোনামের গানগুলো লিখে গীতিকার হিসেবে অন্যরকম পরিচিত পান জাহিদ আকবব।

বঙ্গবন্ধুর বায়োপিকে বাঙালি জাতির সর্বকালের শ্রেষ্ঠ মানবের জন্য গান লিখতে পারাটা ক্যারিয়ার সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন জাহিদ আকবর৷

তিনি বলেন, গতবছর বায়োপিক সংশ্লিষ্ট একজন আমার সাথে যোগাযোগ করেন। পরে শান্তুনু দাদার (শান্তুনু মৈত্র) সাথে কথা বলে গানটি লিখে পাঠাই। তিনি প্রথমেই সংশোধন ছাড়াই পছন্দ করেন৷

Reneta

জাহিদ আকবর জানান, গানটি শেখ মুজিবুর রহমানের কৈশোরকালকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তার স্কুলজীবন প্রেক্ষাপট, নৌকা ও নদীর সম্পর্ক থাকবে৷

শিকার, উধাও নামে দুটি বইয়ের লেখক জাহিদ আকবর বলেন, বঙ্গবন্ধুর সেই সময়কার অনেক ঘটনা পড়াশোনা করে জেনেছি। পরে গানের কথা সাজিয়েছি। কিছু কাজের সাথে থাকতে পারা আত্মতুষ্টির। এ কাজটিও তেমন।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘বঙ্গবন্ধু’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়। শেষভাগের দৃশ্যধারণে অংশ নিতে গত ১৭ নভেম্বর ঢাকায় আসে শ্যাম বেনেগাল, সিনেমার কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ আরও কয়েকজন। টানা শুটিংয়ে বাকি অংশের কাজ শেষ করে ভারতে ফিরে যান তারা।

এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভগানজাতির জনকজাহিদ আকবরডুবনুসরাত ফারিয়াবঙ্গবন্ধুবায়োপিকলিড বিনোদনশেখ হাসিনাশ্যাম বেনেগালসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT