চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের কাছে ‘এই গানটি একটু বিশেষ’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ১৬, জুন ২০২২
বিনোদন
A A

বহু শ্রোতাপ্রিয় গানের লেখক রবিউল ইসলাম জীবন। সিনেমায় তার লেখা গানের সংখ্যাও কম নয়! মুক্তির প্রতীক্ষায় থাকা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাতেও আছে তার গান। তবে এই গানটিকে ক্যারিয়ারে বিশেষ যোগ বলে মনে করছেন জীবন।

কেন? গীতিকার জীবন বলেন,‘অতীতে অনেক সিনেমায় গান লিখেছি। সেগুলো শ্রোতারা পছন্দও করেছেন। তবে এই গানটি একটু বিশেষ। কারণ এই সিনেমার গল্প শ্রদ্ধেয় মুহম্মদ জাফর ইকবাল স্যারের। তাই সিনেমাটির অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

রবিউল ইসলাম জীবন জানান, জাফর ইকবাল তার প্রিয় লেখকদের একজন। তার মতো বরেণ্য লেখকের গল্পের সিনেমায় গান লিখতে পেরে উচ্ছ্বসিত তিনি। ‘আসল নকল’ শিরোনামে জীবনের এই গানটি ইমন চৌধুরীর সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও শামীম।

Banglabid

মুহম্মদ জাফর ইকবালের গল্পে নির্মিত হয়েছে‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। লেখকের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। সিনেমাটির অন্যতম দুটি চরিত্রে আছেন এ সময়ের ক্রেজ সিয়াম আহমেদ ও নায়িকা পরীমণি। এছাড়াও আছে অর্ধশতাধিক শিশুশিল্পী।

আরও একটি চমকপ্রদ ব্যাপার রয়েছে সিনেমাটি ঘিরে। এতে একটি গানও লিখেছেন মুহাম্মদ জাফর ইকবাল‌ও। যেটা তার জীবনে লেখা প্রথম কোনো গান। তাই দর্শক, শ্রোতা ও সাহিত্যপ্রেমীদের জন্য সিনেমাটির বিশেষত্ব একটু বেশি বলেই মনে করছেন নির্মাতা।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাডভেঞ্চার অব সুন্দরবনগানজীবনপরীমনিমুহম্মদ জাফর ইকবালরবিউল ইসলাম জীবনলিড বিনোদনলিড বিনোদন.তৌকীর আহমেদসিনেমাসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

আশিয়ান কাপে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ ফিফার, অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের

আগস্ট ১৪, ২০২৬

দিল্লি হাইকোর্ট বোমা হামলার হুমকি, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশের নেত্রী চিত্র, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচিতে যেসব আয়োজন থাকছে

আগস্ট ১৪, ২০২৬
প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT