ফুটবল

সাইকেল দুর্ঘটনার শিকার পিএসজি কোচ

পিএসজি কোচের ছবি, তিনি সাইকেল দুর্ঘটনার পর স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি কোচের ছবি, তিনি সাইকেল দুর্ঘটনার পর স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন, পটভূমে ফুটবল মাঠের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাইকেলের প্রতি অগাধ ভালোবাসা থেকে নিয়মিত সাইক্লিং করেন পিএসজির কোচ লুইস এনরিক। সেই সাইকেলেই শুক্রবার দুর্ঘটনার শিকার হয়েছেন স্পেনিয়ার্ড কোচ। হাড় ভেঙে যাওয়ায় গতমৌসুমে ট্রেবলজয়ী কোচকে যেতে হয়েছে ছুরি-কাঁচির নিতে। ক্লাব জানিয়েছে, কোচের সুস্থতার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তারা।

দুর্ঘটনার পরপরই ৫৫ বর্ষী কোচকে জরুরীভাবে অস্ত্রোপচারের জন্য নেয়া হয়। তার মেডিকেল রিপোর্ট বলছে,  ‘এনরিকের কলারবোন (বুক ও কাঁধের মাঝখানের হাড়) ভেঙে গেছে। যে কারণে অস্ত্রোপচারের প্রয়োজন হয়।’

পিএসজি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে , ‘শুক্রবারের সাইকেল দুর্ঘটনায় কোচের চিকিৎসা চলছে। ক্লাব তার চিকিৎসার জন্য পূর্ন সহায়তা ও দ্রুত সুস্থতা কামনা করছে। কোচের দুর্ঘটনার ব্যাপারে পরবর্তিতে আরো জানানো হবে।’

পিএসজি কোচকে কয়েক সপ্তাহ থাকতে হব নিবিড় পর্যবেক্ষণে। ধারণা করা হচ্ছে, সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে ছয় থেকে আট সপ্তাহ লাগতে পারে। যদিও ফুটবল কোচিংয়ের মতো উচ্চচাপের মতো কাজে এর সময়সীমা বাড়তে পারে।

পিএসজি নতুন মৌসুম শুরু করেছে দারুণ ছন্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত চার ম্যাচ খেলে সকটিই জিতেছে ফরাসি ক্লাবটি।

বিষয়:পিএসজি ফ্রান্স লিগ ওয়ান লুইস এনরিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…