চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতি মুনাফালোভী ব্যবসায়ীর কারণে কষ্ট পাচ্ছেন স্বল্প আয়ের মানুষ: ডা. দীপু মনি

মোরশেদ আলম মোরশেদ আলম
৯:৫৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৪
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
ডা. দীপু মনি ও সাংবাদিকরা একত্রে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রোজায় কিছু অসাধু ব্যবসায়ীর অতি মুনাফার লোভে কষ্ট পাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। এ সময়ে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম অতিরিক্ত বাড়িয়ে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৩০ মার্চ) বিকালে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পৌর ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দরিদ্র মানুষের সেই কষ্ট লাঘব করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। তার প্রেক্ষিতে ছাত্রলীগের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এমন আয়োজনকে সাধুবাদ জানান তিনি। অনুষ্ঠানে তিন শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

মন্ত্রী আরও বলেন, আমাদের সমাজে এখনো আমরা দারিদ্রের পরিমান শূন্যের কোটায় নামিয়ে আনতে পারিনি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছি। কাজেই এখনো দারিদ্র ও নিম্নআয়ের মানুষ আছে। যাদের পাশে দাঁড়াচ্ছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিত্যপণ্যের দাম অতিরিক্তরোজায় অসাধু ব্যবসায়ীসমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT