চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসে ইনিংস ব্যবধানে হারল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠে নামার আগেই বাজবলের ভবিষ্যত নিয়ে কথা তুলেছিলেন সাউথ আফ্রিকার অধিনায়ক। জানিয়ে দিয়েছিলেন, প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট সম্ভব নয়। কথা রেখেছেন ডিন এলগার। ইংলিশ ব্যাটারদের হতাশায় ডুবিয়ে তিনদিনেই ইনিংস ব্যবধানে টেস্ট জিতে নিয়েছে তার দল।

শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ১২ রানের ব্যবধানে হারিয়েছে। দুই ইনিংসে সাত উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন কাগিসো রাবাদা।

লর্ডসে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ১৬৫ রানের জবাব দিতে নেমে ৩২৬ রানে থামে সাউথ আফ্রিকা। সফরকারীদের চেয়ে ১৬১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশরা অল আউট হয় মাত্র ১৪৯ রানে।

Banglabid

শুক্রবার আগের দিনের ২৮৯ রান নিয়ে ব্যাট করতে নেমে নেমে প্রথম ওভারেই রাবাদাকে হারায় সাউথ আফ্রিকা। পরের উইকেটে মার্কো ইয়েনসেনকে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন এররিখ নর্টজে।

দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৪৮ রানে পেরেন ইয়েনসেন। ডানহাতি এ ব্যাটারের বিদায়ের পর ৮ রান তুলতেই অরআউট হয় সফরকারীরা। ২৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন নর্টজে।

১৬১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই ক্রলিকে হারায় ইংল্যান্ড। কেশভ মহারাজের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ডানহাতি ওপেনার।

Reneta

প্রথম ইনিংসে দারুণ হাফ সেঞ্চুরি তুলে নেয়া ওলি পোপ ৪ রান করে।

জো রুট-জনি বেয়ারস্টো ছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষ দিকে বেন স্টোকস ও ব্রড মিলে পঞ্চাশ পেরোনো জুটি গড়লেও ইনিংস হার এড়াতে পারেনি ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকার হয়ে নর্টজে তিনটি এবং দুটি করে উইকেট নিয়েছেন রাবাদা, মহারাজ এবং ইয়েনসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলগাররাবাদালিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT