লর্ডসে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের তৃতীয় টেস্টে ব্যাট হাতে রাঙিয়েছেন ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। টেস্টের তৃতীয় দিনে হোম অফ ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় হিসেবে করলেন একাধিক সেঞ্চুরি। সাথে টেস্ট ক্যারিয়ারে দেখা পান নিজের দশম শতকের । তার আগে লর্ডসে ৩টি শতক করেন সাবেক ব্যাটার দিলিপ ভেঙ্গসরকার।
শনিবার তৃতীয় দিনে ১৭৭ বলে ১৩ রানে ১৩ চার খেলে ১০০ রানে আউট হন রাহুল। লর্ডসে তিন ম্যাচ খেলে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। দিলিপ ৩ টি সেঞ্চুরি করেছিলেন লর্ডসে চার ম্যাচ খেলে।
এর আগে ২০২১ সালে লর্ডসে ১২১ রানের ইনিংস খেলেন রাহুল । তাতেই ১০ম ভারতীয় ব্যাটার হিসেবে অনার্স বোর্ডে প্রথম নিজের নাম লেখান।
লর্ডস টেস্টে টসে জিতে আগে ব্যাটে নেমে ৩৮৭ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৫ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৬৭ রান তুলেছে ভারত। ১১৫ রানে পিছিয়ে রবীন্দ্র জাদেজা ২০ রানে এবং নিতিশ কুমার রেড্ডি ১ রানে ক্রিজে আছেন।







