শিল্প সাহিত্য

লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

বই বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ লেখক ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের অংশগ্রহণকারীরা বই বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশসহ ভারত, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রের তিন শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করে।

শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ সুফিয়া কামাল মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের পর্ষদ প্রধান গোলাম মোস্তফা। উদ্বোধক হিসেবে ছিলেন কবি-সাংবাদিক আলফ্রেড খোকন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ, সাংবাদিক বাসুদেব ধর, শিক্ষাবিদ শামসুল আলম লিটন এবং অধ্যাপক মোস্তফা কামাল যাত্রা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অলক দাশগুপ্ত।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার এবং সনদপত্র তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সংগীগ, আবৃত্তি ও নৃত্য পরিবেশ করে কস্তুরী বাচিক পাঠশালা, কিংবদন্তী আবৃত্তি পরিষদ এবং শিল্পবাংলার শিশু-কিশোর ও তরুণ শিল্পীরা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…