চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে সংবাদের পরে সাভারে গহনাপল্লীর কারিগরদের প্রধানমন্ত্রীর ঋণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২২
- সেমি লিড, জনপদ, ঢাকা
A A
প্রধানমন্ত্রীর ঋণের চেক প্রদান অনুষ্ঠানে সাভারে গহনাপল্লীর কারিগররা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভার প্রতিনিধি: করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত সাভারের ভাকুর্তার গহনাপল্লীর কারিগরদের নিয়ে চ্যানেল আইয়ে সংবাদ প্রচারের পর সেখানে কারিগরদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঋণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ভাকুর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) সাভার কার্যালয়ের উদ্যোগে ৪১ জন নারী ও পুরুষ কারিগরদের মাঝে দুই বছরের জন্য প্রণোদনা এ ঋণের চেক বিতরণ করেন বিআরডিবির মহাপরিচালক (গ্রেড ১) সাহেদ আলী।

এসময় ৪১ জন গহনা কারিগরদের মাঝে ৪৬ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সরকারী এ ঋণের টাকা দিয়ে নতুন করে গহনা কারিগররা আবারও নতুন করে ভালো ভাবে ইমিটেশন কিনে ব্যবসা করতে পারবেন বলে জানিয়েছেন তারা।

Banglabid

জানা যায়, ঐহিত্যবাহী ভাকুর্তা বাজারে প্রায় ১১ হাজার ইমিটেশন ব্যবসায়ী রয়েছে। তাদের নিপুন হাতের ছোওয়ায় তৈরি তামা পিতলের এসব গহনা দেশের বিভিন্ন স্থানে রপ্তানী হচ্ছে। যার মধ্যে নারীদের গলার গহনা, কানের দুল, চুরি, চেইন, আংটিসহ ইত্যাদি। পরে করোনা ভাইরাসের কারণে গহনা পল্লীর কারিগরদের মাঝে বিভিন্নভাবে আর্থিক সংকট দেখা দিলে এ শিল্প বন্ধ হওয়ার উপক্রম হয়। এনিয়ে গত ১৭ আগস্ট ‘আর্থিক টানা সংকটে মুখ থুবড়ে পড়ছে সাভারের ভাকুর্তার গহনা শিল্প’ শিরোনামে চ্যানেল আইয়ে সংবাদ প্রচার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেখানে ঋণ দেওয়ার পরিকল্পনা করেন বিআরডিবি। ঋণ পেয়ে এসময় কারিগররা সন্তোষ প্রকাশ করেছেন।

ঋণের চেক বিতরণ শেষে বিআরডিবির মহা-পরিচালক গহনা বাজার  করেন ও কারিগরদের সাথে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা সভা করেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ঋণ বিতরণে সেসময় উপস্থিত ছিলেন বিআরডিবির পরিচালক আবদুর রশিদ, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, বিআরডিবির উপ-পরিচালক গোলাম সারওয়ার মোস্তফা, সাভার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাজ্জাদ হোসেনসহ আরো অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাভার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমাবেশকে ঘিরে ঠাকুরগাঁওতে মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি, ১৪৪ ধারা জারি

পরবর্তী

সরকারি কর্মচারীদের গ্রেপ্তার: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

পরবর্তী
বাংলাদেশ সংসদ ভবনে আইন প্রণয়ন কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মচারীদের গ্রেপ্তার: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

ইরাকের বাগদাদে সহিংসতায় নিহত ১৫, জনসমাগম ও প্রতিবাদকারীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাকের বাগদাদে সহিংসতায় নিহত ১৫

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT