ফুটবল

এক ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ খেলবে লিভারপুল

লিভারপুল ফুটবল দল জিতের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের ফুটবল দল ম্যাচ জেতার পর মাঠে আনন্দ উদযাপন করছে, ক্যামেরা ও দর্শকদের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাঁচ মৌসুমে পর ২০২৪-২৫ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতে লিভারপুল। দুর্দান্ত ছন্দে থাকা দলটি নতুন মৌসুম শুরু করতে দলবদলের বাজারে এপর্যন্ত ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে। প্রাক-মৌসুম প্রস্তুতি সারতে অলরেডরা আমন্ত্রণ জানিয়েছে স্প্যানিশ অ্যাথলেটিক ক্লাবকে। তবে অ্যানফিন্ডে ক্লাবটির সঙ্গে এক ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ খেলবে আর্নে স্লটের দল।

স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে প্রথম ম্যাচটি লিভারপুল খেলবে সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায়। ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টা পর দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে দল দুটি। রাত ১ টায় শুরু হবে দ্বিতীয়টি। দুটি ম্যাচই হবে ৯০ মিনিট করে।

১০ আগস্ট ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লড়বে লিভারপুল। গুরুত্বপূর্ণ ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নিতে অ্যাথলেটিক ক্লাবের সাথে ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন অলরেড কোচ স্লট।

প্রয়াত ডিয়েগো জোতার মৃত্যুর পর অ্যানফিন্ডে প্রথমবার ম্যাচ খেলবে লিভারপুল। কিছুদিন আগে সহোদর ভাইসহ সড়ক দুর্ঘটনায় মারা যান পর্তুগিজ তারকা। তবে লিভারপুলে নতুন আসা নিউক্যাসেল ইউনাইটেড তারকা আলেক্সান্ডার ইসাক খেলছেন না।

বিষয়:অ্যাথলেটিক ক্লাব ক্রিস্টাল প্যালেস লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…