চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলকে জিতিয়ে ইতিহাস ১৬ বর্ষী বিস্ময়বালকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। শেষ মুহূর্তে গোল করে নায়ক বনে গেছেন অভিষিক্ত ১৬ বর্ষী কিশোর রিও এনগুমোহা। জয়সূচক গোলে লিভারপুলের হয়ে ইতিহাস গড়েছেন তিনি। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের কিশোর এখন লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা।

নিজেদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়া নিউক্যাসল ইউনাইটেড ১০ জনের দল নিয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ৮৮ মিনিটে সমতা ফিরিয়েছিল ম্যাচে। এনগুমোহা যখন মাঠে নামেন, নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিট চলছে তখন, মাঠে নামার মিনিট চারেক পর জয়সূচক গোলটি করেন রিও। শেষপর্যন্ত ৩-২ গোলে জয়ে মাঠ ছাড়ে অলরেডবাহিনী।

শুক্রবার ১৭ বছর পূর্ণ হবে রিওর। জন্মদিনের দারুণ এক উপহারই যেন দিলেন নিজেকে। লিভারপুল ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার পাশাপাশি প্রিমিয়ার লিগে ১৬ বছর বয়সে জয়সূচক গোল করা দ্বিতীয় খেলোয়াড় রিও।

রিওর আগে সবশেষ ২০০২ সালে এভারটনের হয়ে আর্সেনালের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ওয়েইন রুনি। বয়সের হিসেবে রুনির চেয়ে কেবল একদিন বেশিতে গোলটি করলেন রিও। গোল করার সময় তার বয়স ১৬ বছর ৩৬১ দিন। ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি চতুর্থ সর্বকনিষ্ঠ গোলদাতা।

১৬ বছর ২০৭ দিন বয়সে গোলের রেকর্ড জেমস ভনের। দুইয়ে থাকা জেমস মিলনার করেছিলেন ১৬ বছর ৩৫৬ দিন বয়সে, রুনি ১৬ বছর ৩৬০ দিন বয়সে প্রতিযোগিতাটিতে প্রথম গোলের দেখা পেয়েছিলেন।

ম্যাচের পর দলের সর্বকনিষ্ঠ ফুটবলারের প্রশংসায় মেতেছিলেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। বলেন, ‘ওর জন্য এটা স্বপ্নের অভিষেক। একদম নিখুঁত টেকনিক ছিল। শেষদিকে উত্তেজনার সময় আমরা শান্ত থেকেছি, গোল করার জন্য সঠিক পথ খোঁজার চেষ্টা করছিলাম এবং আমরা পেরেছি। রিওর জন্য আমি খুবই খুশি। ১৬ বছর বয়সীর জন্য এটা ছিল বিস্ময়কর গোল। অনেক বড় সুযোগ ছিল এটি। তার বয়স বিবেচনায় ফিনিশিং খুবই ভালো। এমন জোরাল শট সচরাচর দেখা যায় না।’

ট্যাগ: ইপিএলএনগুমোহাএভারটনওয়েইন রুনিজেমস ভনজেমস মিলনারভার্জিললিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদীয় আসনের সীমানা নিয়ে তৃতীয় দিনের শুনানি চলছে

পরবর্তী

গোবিন্দ-সুনীতার বিচ্ছেদ গুঞ্জন নিয়ে সরব নিহালানি

পরবর্তী
গোবিন্দ ও সুনীতার ছবি, বিচ্ছেদ গুঞ্জন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোবিন্দ-সুনীতার বিচ্ছেদ গুঞ্জন নিয়ে সরব নিহালানি

চাকরিজীবী ও কর্মকর্তাদের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিমানবন্দরে বিদেশি যাত্রীর ব্যাগ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT