চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুল ছাড়ার আগে যা করতে চান সালাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুলে মোহাম্মেদ সালাহর চুক্তি নবায়ন নিয়ে অনেকদিন ধরেই চলছে নানা আলোচনা। চলতি বছর তার সঙ্গে অলরেডদের চুক্তি শেষ হবে, এপর্যন্ত তাকে ধরে রাখার ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি ক্লাব কর্তৃপক্ষ। এমন বাস্তবতায় সালাহ নিজেও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন ক্লাব ছাড়ার। অলরেড ডেরা ছাড়ার আগে জিততে চান শিরোপা।

ইয়ূর্গেন ক্লপের বিদায়ের পর চলতি মৌসুমে আর্নে স্লটের অধীনেও আলো ছড়াচ্ছেন সালাহ। এপর্যন্ত চলতি মৌসুমে সবমিলিয়ে ৩২ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন।

সবশেষ ইপসউইচ টাউনের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে জালের দেখা পেয়েছেন সালাহ। দুর্দান্ত ছন্দে থাকা মিশরীয় তারকা বলছেন, ‘এই বছর আমার লক্ষ্য হচ্ছে একটি শিরোপা জেতা এবং শিরোপা জয়ে বড় অবদান রাখা, বিশেষ করে প্রিমিয়ার লিগে।’

‘আমার ও আমাদের আরেকটি ট্রফি দরকার। আমরা সব জিতেছি, কিন্তু প্রিমিয়ার লিগ আমরা একবারই জিতেছি। আশা করি, আমরা সংখ্যাটা দুইয়ে নিতে পারব। ব্যাপারটা দারুণ হবে।’

এই মুহূর্তে লিভারপুলের আরেকটি শিরোপা জেতা কেন জরুরি সেটার ব্যাখ্যায় সালাহ বলেছেন, ‘বিশ্বাস করি এই দলের আরেকটি ট্রফি জেতা জরুরি। কারণ আমরা যখন জিতেছিলাম, সেই দলের অর্ধেকই চলে গেছে। এখানে এখনো আমি, ভার্জিল (ফন ডাইক), ট্রেন্ট (আর্নল্ড), আলি (অ্যালিসন), জো (গোমেজ) এবং রোব্বো (রবার্টসন) আছে। ছয় বা সাতজন খেলোয়াড় এরইমধ্যে চলে গেছে। আমার মনে হয় আমরা সবাই চলে যাওয়ার আগে আরেকটি শিরোপা জেতা জরুরি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলক্লপমিশরলিড স্পোর্টসলিভারপুলসালাহস্লট
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬

নতুন ‘কুঁড়ি স্পোর্টসে’র ক্রিকেট ম্যাচ দেখতে মোহাম্মদপুরে হামজা

মে ৮, ২০২৬

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

মে ৮, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT