ফুটবল

মার্সিসাইড ডার্বিতে হাতাহাতি: অভিযুক্ত স্লট, লিভারপুল ও এভারটন

মার্সিসাইড ডার্বিতে হাতাহাতি, ফুটবল খেলোয়াড় ও পুলিশ সদস্যরা সংঘর্ষে লিপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্সিসাইড ডার্বিতে ফুটবল খেলোয়াড় ও পুলিশ সদস্যদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গুডিসন পার্কে লিভারপুল ও এভারটনের মাার্সিসাইড ডার্বি জমেছিল বেশ। খেলায় কেউ লাল কার্ড না পেলেও খেলা শেষে লাল কার্ড দেখেন লিভারপুল কোচ আর্নে স্লট, কার্টিস জোনস এবং এভারটনের আবদৌলায়ে দুকুরে। ম্যাচ শেষে ঘটা অপ্রীতিকর ঘটনায় দায় দুদলকেই দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ক্লাব দুটির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ‘ম্যাচের শেষ বাঁশি বাজার পর দুই ক্লাবের খেলোয়াড়রা সঠিক ব্যবহার’ করতে পারেননি। নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়ে অষ্টম মিনিটে জেমস তার্কোভস্কির গোলের পর এমন ঘটনা ঘটেছিল। ১৯ ফেব্রুয়ারির মধ্যে দুই ক্লাব ও স্লটকে অভিযোগের জবাব দিতে হবে।

এফএ লিভারপুলের কোচ আর্নে স্লটের বিরুদ্ধে অভিযোগ এনেছে, ‘রেফারি মাইকেল অলিভার এবং তার একজন সহকারীর সাথে অনুপযুক্ত অথবা অপমানজনক ব্যবহার অথবা অপমানজনক শব্দ ব্যবহার’ করেছেন ডাচম্যান, যার জন্য লাল কার্ড দেয়া হয়েছিল। একই ধরনের অভিযোগ আনা হয়েছে স্লটের সহকারী সিপকে হুলশফের বিরুদ্ধেও।

মার্সিসাইড ডার্বিতে গত বুধবার যোগ করা সময়ের অষ্টম মিনিটে জেমস তার্কোভস্কির সমতাসূচক গোলের পর লিভারপুলের দর্শকসারির সামনে গিয়ে উদযাপন করেন এভারটনের দুকুরে। ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে দুকুরে ও কার্টিস জোন্সের হাতাহাতি শুরু হয়, দেখেন লাল কার্ড।

বিষয়:এভারটন লিভারপুল স্লট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…